ক্রোয়েশিয়ার প্রথম সারির ক্লাবের হয়ে হ্যাটট্রিক করে হিরো ভারতীয় স্ট্রাইকার

সেই ক্লাবের হয়েই হ্যাটট্রিক করেছেন ভারতের জ্যোতি চৌহান (Indian Striker Jyoti Chauhan)। জ্যোতি মধ্যপ্রদেশের মেয়ে, বয়স মাত্র ২৩।

By Rana Das

Published:

Follow Us
Indian Striker Jyoti Chauhan

বিদেশের মাটিতে হ্যাটট্রিক। তাও আবার ক্রোয়েশিয়ার প্রথম সারির ক্লাব Dinamo Zagreb এর হয়ে। বিশ্ব ফুটবলে Dinamo Zagreb সুপরিচিত ফুটবল ক্লাব, ইউরোপিয়ান লীগে খেলে নিয়মিত। সেই ক্লাবের হয়েই হ্যাটট্রিক করেছেন ভারতের জ্যোতি চৌহান (Indian Striker Jyoti Chauhan)। জ্যোতি মধ্যপ্রদেশের মেয়ে, বয়স মাত্র ২৩।

ভারতে ফিরে আসার পর ভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে ভাগ করে নিয়েছেন বিদেশে গিয়ে খেলার অভিজ্ঞতার কথা। ডায়নামোর হয়ে ১৮ ম্যাচে ১০ গোল করেছিলেন জ্যোতি। এ বছরের মে মাসে হ্যাটট্রিক করেছিলেন ZNK Agram ক্লাবের বিরুদ্ধে। প্রথমবার বিদেশের কোনো ক্লাবে খেলতে গিয়েছিলেন মধুপ্রদেশের ধর জেলার জ্যোতি চৌহান। সঙ্গে ছিলেন আরও এক ভারতীয় ফুটবলার Soumya Guguloth।

   

ইউরোপের মাটিতে হ্যাটট্রিক প্রসঙ্গে জ্যোতি বলেছেন, “যখন তিন নম্বর গোলটা করলাম তখন সত্যি খুব আনন্দ হচ্ছিল। পরে জানতে পেরেছিলাম যে ইউরোপের মাটিতে প্রথম ভারতীয় মহিলা ফুটবলার হিসেবে আমিই এই কৃতিত্ব অর্জন করেছি। ভেবে গায়ে কাঁটা দিচ্ছিল।” জ্যোতি জানিয়েছেন। ক্রোয়েশিয়ায় প্রথম কয়েক দিন গিয়ে তাকে এবং

সৌম্যকে খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল। এক, ভাষা সমস্যা এবং দুই, খাবারের সমস্যা। ওদের আলাদা একটি শিবিরে রাখা হয়েছিল, পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। দলের বাকিদের সঙ্গে বোঝাপড়া গড়ার জন্য ক্রোয়েশিয়ান ভাষায় শেখানো হয়েছিল কিছু ফুটবল মাঠের টার্ম। এভাবে বিদেশের মাটিতে পথ চলা শুরু করেছিলেন জ্যোতি। “আর যাইহোক বিদেশ থেকে খালি হাতে ফিরতে চাইনি। অন্তত একটা গোল করলাম লক্ষ্য নিয়েছিলাম”, বলেছেন জ্যোতি চৌহান।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google