Bawaal: বরুণ-জাহ্নবী জুটির ‘দিল সে দিল তক’ গানের রোমান্সে মুগ্ধ দর্শক

সিনেমা প্রেমী দর্শকদের জন্য এবার নতুন এক সিনেমা নিয়ে প্রথমবার জুটি বাঁধতে চলেছে বলিউডের দুই তারকা। বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর অভিনীত 'বাওয়াল' (Bawaal) এই মাসের বিশেষ প্রত্যাশিত চলচ্চিত্র।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Dil Se Dil Tak' from the Movie 'Bawaal'

সিনেমা প্রেমী দর্শকদের জন্য এবার নতুন এক সিনেমা নিয়ে প্রথমবার জুটি বাঁধতে চলেছে বলিউডের দুই তারকা। বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর অভিনীত ‘বাওয়াল’ (Bawaal) এই মাসের বিশেষ প্রত্যাশিত চলচ্চিত্র। হৃদয় স্পর্শ করা প্রেমের গান তুমহে কিতনা পেয়ার করতে প্রকাশ করার পর, ছবির নির্মাতারা অন্য একটি রোমান্টিক গান, দিল সে দিল তাক প্রকাশ করেছেন।

এই নতুন গানটি লক্ষ্য কাপুর, আকাশদীপ সেনগুপ্ত এবং সুবর্ণ তিওয়ারি গেয়েছেন। গানের লাইন লিখেছেন কাউসার মুনির। এর সঙ্গেই সংগীতায়োজন করেছেন আকাশদীপ সেনগুপ্ত।

   

গানটিতে জাহ্নবী ও বরুণকে দেখা যাচ্ছে ইউরোপে তাদের হানিমুন ভ্রমণে। এর সঙ্গে তাদের দেখা যায় বেশ কয়েকটি আকর্ষণীয় দৃশ্যেও যেখানে তারা রয়েছে প্যারিসের আইফেল টাওয়ারের এবং লাভ লক ব্রিজ।

‘দিল সে দিল তক’ হল একটি হৃদয়স্পর্শী রোমান্টিক গান। যেখানে এই জুটি প্রেমের ভেলায় বয়ে চলে। এবং নিজেকে ভালোবাসার দৃশ্য তুলে ধরে।
‘বাওয়াল’ পরিচালনা করেছেন নীতেশ তিওয়ারি। রোমান্টিক এই ছবিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি করা হয়েছে এবং ২১শে জুলাই এটি OTT-তে বিশ্বব্যাপী মুক্তি পাবে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google