রাজ্যপালের সাথে বিজেপি প্রতিনিধিদের আলোচনা, রবিশংকর বললেন ‘অ্যাকশন চাই’

রাজ্যের পঞ্চায়েত ভোট হিংসা খতিয়ে দেখতে রাজ্যপালের দ্বারস্থ হল বিজেপির তথ্য অনুসন্ধান দল। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদের নেতৃত্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং টিম এদিন দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

রাজ্যের পঞ্চায়েত ভোট হিংসা খতিয়ে দেখতে রাজ্যপালের দ্বারস্থ হল বিজেপির তথ্য অনুসন্ধান দল। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদের নেতৃত্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং টিম এদিন দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় যাওয়ার আগে রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে যান তারা। জানা গেছে, এদিন রাজ্যপালের কাছে নালিশ জানাতেই গিয়েছিল বিজেপির কেন্দ্রীয় এই দল। সঙ্গে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রধান রবিশংকর প্রসাদ রাজ্য সরকারকে আক্রমণ শানিয়ে বলেছেন,”এখানকার প্রশাসন শুধু ব্যর্থ নয়, সংবেদনশীলতা পর্যন্ত হারিয়েছে।” মুখ্যমন্ত্রীকে তোপ দেগে তার বক্তব্য, “মমতা কীভাবে সরকার চালাচ্ছেন, সেটা তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। আর এজন্য আমাদের কারও সিলমোহর প্রয়োজন নেই। মানুষের বেদনা শুনতে এসেছি। কাল যা দেখেছি অত্যন্ত বেদনাদায়ক। ডায়মন্ডহারবারে যাব। আশা করি হিংসা কবলিতদের পরিবারের সঙ্গে আমাদের দেখা করতে দেওয়া হবে।”

   

রবিশংকর প্রসাদ জানিয়েছেন,”সংবাদমাধ্যমে দেখলাম মুখ্যমন্ত্রী হিংসার জন্য দুঃখপ্রকাশ করছেন। অ্যাকশন চাই। আমরা রাজ্যপালের কাছে গিয়েছিলাম অনুরোধ করতে যাতে রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে তিনি যাতে মানুষের নিরাপত্তার ব্যপারটা নজরে রাখেন।”

উল্লেখ্য, রাজ্যের ভোট হিংসা খতিয়ে দেখতে বুধবারই শহরে এসেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। রবিশংকর প্রসাদ-সহ ৪ প্রতিনিধির ওই ফ্যাক্ট ফাইন্ডিং দলে রয়েছেন সত্যপাল সিং, রাজদীপ রায় এবং রেখা বর্মা। বুধবার উত্তর ২৪ পরগনার একাধিক জায়গা ঘুরে দেখেছেন তারা। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় যাওয়ার কথা এই দলের। তৃণমূলের বক্তব্য, রাজ্যকে বদনাম করাই লক্ষ্য‌ এই দলের।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google