পঞ্চায়েতে গণনার মাঝে কী বললেন পার্থ

২০২১-এর বিধানসভা নির্বাচন বা হাইপ্রোফাইল নির্বাচনে তিনি ছিলেন তৃণমূলের মাথা। দলের সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিতেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে বর্তমানে তিনি জেলে। গতবছর ২৮ জুলাই ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

২০২১-এর বিধানসভা নির্বাচন বা হাইপ্রোফাইল নির্বাচনে তিনি ছিলেন তৃণমূলের মাথা। দলের সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিতেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে বর্তমানে তিনি জেলে। গতবছর ২৮ জুলাই দল তাঁকে ছেঁটে ফেলেছে। আজ গ্রাম দখলের লড়াইয়ে তৃণমূলের এগিয়ে থাকা প্রসঙ্গে কী বলছেন তিনি?

মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। জেল হেফাজত শেষে আদালতে পেশ করা হয় তাকে। পার্থ সহ মোট সাতজনকে এ দিন আলিপুর স্পেশ্যাল আদালতে পেশ করা হয়।

   

কোর্টে ঢোকারে আগে মুহুর্তে দলের মঙ্গলকামনা করলেন পার্থ। দিলেন বার্তাও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “পার্থ বললেন, “মা-মাটি-মানুষের জয় হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়।”

প্রসঙ্গত, প্রায় এক বছরের বেশি সময় হতে চলল জেলেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এই অবস্থায় ইডির প্রাক্তন আইনজীবী সামসুদ্দিন পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের পক্ষে আলিপুর আদালতে সওয়াল করছেন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google