Birbhum: আদিবাসী মহিলাদের ভোট পেতে শাড়ি বিলি করায় অভিযুক্ত তৃ়ণমূল

ভোট কিনতে আদিবাসীদের শাড়ি দেওয়া হচ্ছে বীরভূমে। বিলি করা হচ্ছে শাড়ি, দেওয়া হচ্ছে টাকাও। নির্বাচনী বিধি ভঙ্গ করে ভোটারদের টাকা ও শাড়ি দিচ্ছেন তৃণমূল প্রার্থীরা এমনই অভিযোগ। ঘটনাটি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
TMC

ভোট কিনতে আদিবাসীদের শাড়ি দেওয়া হচ্ছে বীরভূমে। বিলি করা হচ্ছে শাড়ি, দেওয়া হচ্ছে টাকাও। নির্বাচনী বিধি ভঙ্গ করে ভোটারদের টাকা ও শাড়ি দিচ্ছেন তৃণমূল প্রার্থীরা এমনই অভিযোগ। ঘটনাটি বীরভূমের মুরারই ১ নং ব্লকের মহুরাপুর গ্রাম পঞ্চায়েতের বেলগড়িয়া গ্রামের।

অভিযোগ তৃণমূলের দিকে। ওই এলাকার তৃণমূল প্রার্থী হুমায়ূন কবীর গতকাল বেলগড়িয়া গ্রামে টাকা ও শাড়ি বিলি করছেন। অভিযোগ অস্বীকার করেছেন তিনি।হুমায়ূন কবীরের স্ত্রী গত বছর একই পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রধান ছিলেন। তার স্বামী এবার প্রার্থী হয়েছে বেলগড়িয়া গ্রামে। ভোট কিনছে তৃণমূল। বিরোধীরা এই ঘটনায় সরব। এমনকি বিরোধীরা নির্বাচন কমিশনের দারস্থ হবেন বলে জানা যাচ্ছে।

   

তিস্তা তীর থেকে রায়মঙ্গলের তীর পর্যন্ত পঞ্চায়েত ভোট আগেও রক্তাক্ত হয়েছে এবারও তার ব্যতিক্রম নয়। গ্রাম বাংলার গরম মেজাজের ভোট। ২০২৩ এর পঞ্চায়েত ভোটে একের পর এক রাজনৈতিক খুন, বোমা হামলা, গ্রাম দখলের রাজনৈতিক সংঘর্ষে সবকটি জেলা উত্তপ্ত।রক্তাক্ত ও অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল সি ভি আনন্দ বোস সরাসরি নির্বাচন কমিশনকেই তুলোধনা করেছেন। তাঁর নিশানায় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। কমিশনের সমালোচনা করছেন রাজ্যপালও বিতর্কে জড়িয়েছেন। কারণ, তিনিই রাজীব সিনহার নামে শিলমোহর দেন।

আলোচনায় উঠে আসছে বিধামসভায় শূন্য বামফ্রন্ট ও কংগ্রেস জোটের ভোট লড়াই। এই জোট এবং আইএসএফ একসাথে ভোটে নেমেছে। ভোটের আগে শাসকদল ও বিরোধীদল ছেড়ে বাম-কংগ্রেস জোটে সামিল হওয়ার প্রবণনতা বেশি। গত পুরভোটে রাজ্যে বাম ও কংগ্রেসের জোট ভোট প্রাপ্তির হারে মূলত বিরোধী শক্তির ভূমিকায় উঠে এসেছে। তাদের পক্ষে পঞ্চায়েত ভোটে সেই উত্থান ধরে রাখা যাবে কিনা তাও চর্চিত।

পঞ্চায়েত ভোটে শাসকদল তৃণমূল কংগ্রেসের সাথে মূল লড়াই কার? রাজনৈতিক মহলে এই আলোচনা তীব্র। বিশ্লেষকরা বলছেন, গত পঞ্চায়েত ভোটের সাথে এবারের ভোটের তুলনা করলে দেখা যাচ্ছে বিধানসভায় প্রধান বিরোধী দল বিজেপি কয়েকটি পকেট এলাকা ছাড়া গোটা রাজ্যে সাংগঠনিক দূর্বলতায় ভূগছে।

পঞ্চায়েত ভোটে শাসক ও বিরোধী শিবিরের একাধিক নেতার রাজনৈতিক শক্তির পরিচয় স্পষ্ট হবে। তেমনই আছেন বিরোধীদের কয়েকজন দাপুটে নেতা। শাসক শিবির তৃণমূলের রথী মহারখীদের মধ্যে কাজল শেখ, উদয়ন গুহ, সাবিনা ইয়াসমিন, আরাবুল ইসলাম, শওকত মোল্লা, অখিল গিরি উল্লেখযোগ্য। বিরোধী পক্ষ শুভেন্দু অধিকারী (বিজেপি), দিলীপ ঘোষ (বিজেপি), নিশীথ প্রামানিক(বিজেপি), অধীর চৌধুরী (কংগ্রেস), সুশান্ত ঘোষ (সিপিআইএম), নওশাদ সিদ্দিকি (আইএসএফ), দেবলীনা হেমব্রম (সিপিআইএম) এর নাম বিশেষ উল্লেখ্য।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google