Skip to content
  • About Us
  • Contact Us
  • Sports 24×7
  • Hindi Edition
July 15, 2026
Kolkata24x7 logo bengali news

Kolkata24x7

Latest Bengali News, West Bengal News, India News, Politics, Sports & Business
Kolkata24x7 logo bengali news
  • Latest
  • Live
  • Shorts
  • Web Stories
  • Video
Kolkata24x7 logo bengali news
  • হোম
  • রাজনীতি
  • কলকাতা শহর
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • দুনিয়া
  • খেলার খবর
  • ব্যবসা-বাণিজ্য
    • কৃষিকথা
    • গাড়ি বাজার
  • ডিফেন্স নিউজ
  • টেক নিউজ
  • বিজ্ঞান সংবাদ
  • উত্তর সম্পাদকীয়
  • জীবনশৈলী
    • স্বাস্থ্য
    • ভ্রমণ
  • .
  • তাজা খবর
  • বিশ্বকাপ ফুটবল
  • সম্পাদকীয়
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • উত্তর-পূর্ব ভারত
  • বাংলাদেশ
  • কৃষিকথা
  • ভিন্ন খবর
  • প্রবাসের রূপকথা
  • বিজ্ঞান সংবাদ
Kolkata24x7 logo bengali news
  • হোম
  • রাজনীতি
  • কলকাতা শহর
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • দুনিয়া
  • খেলার খবর
  • ব্যবসা-বাণিজ্য
    • কৃষিকথা
    • গাড়ি বাজার
  • ডিফেন্স নিউজ
  • টেক নিউজ
  • বিজ্ঞান সংবাদ
  • উত্তর সম্পাদকীয়
  • জীবনশৈলী
    • স্বাস্থ্য
    • ভ্রমণ
Home » sports news » exclusive mohun bagan supergiant logo leaked ahead of official unveiling
Sports News

Mohun Bagan SG: ফাঁস হয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্টের লোগো!

উঠে যাচ্ছে এটিকে। বদলে দলের নতুন নাম রাখা হচ্ছে মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। সঞ্জীবের এই ঘোষণার পর ট্রফি জয়ের আনন্দ কয়েক গুণ বেড়ে গিয়েছিল বাগান সমর্থকদের মধ্যে।

Author Avatar

Rana Das

July 2, 2023 9:13 PM9:13 pm detailsexcitementfansleakedMohun Bagan Newsofficial unveilingreactionsSupergiant logo
Mohun Bagan SG Receives Special Recognition from Lucknow during IPL

ইন্ডিয়ান সুপার লীগ জয়ের পরেই মাঠে দাঁড়িয়ে একের পর এক বড় ঘোষণা করেছিলেন সঞ্জীব গোয়েংকা। জানিয়েছিলেন মোহন বাগান নামের আগে থেকে উঠে যাচ্ছে এটিকে। বদলে দলের নতুন নাম রাখা হচ্ছে মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। সঞ্জীবের এই ঘোষণার পর ট্রফি জয়ের আনন্দ কয়েক গুণ বেড়ে গিয়েছিল বাগান সমর্থকদের মধ্যে। অপেক্ষা নতুন লোগোর।

ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কলকাতা ফুটবল লীগ, কয়েক দিন পর শুরু হবে ডুরান্ড কাপ। সরকারীভাবে মোহন বাগান সুপার জায়ান্টের লোগো এখনও প্রকাশ করা হয়নি। ক্লাবের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লোগোর পরিবর্তে ব্যবহার করা হচ্ছে জয় মোহন বাগান লেখা সবুজ মেরুন ছবি । ক্লাব সমর্থকদের মধ্যে প্রশ্ন, দলের লোগো কবে প্রকাশ করা হবে?

মোহন বাগান সুপার জায়ান্টের সম্ভাব্য লোগো প্রসঙ্গে ময়দানে অনেক গুজব ইতিমধ্যে শোনা গিয়েছে ইতিমধ্যে। কেউ কেউ এমনটাও দাবি করেছেন যে কলকাতা ফুটবল লীগে লোগো ছাড়াই দল নামাতে পারে মোহন বাগান। লোগো ছাড়া মাঠে দল নামানো কতটা যুক্তি সঙ্গত সে ব্যাপারে প্রশ্ন রয়েছে। এ-ও শোনা গিয়েছিল যে ক্লাবের নাম লেখা থাকবে সোনালী হরফে। এদিকে রবিবার একটি ছবিকে কেন্দ্র করে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

আপনার পছন্দের সংবাদ

Aizawl FC Delhi FC

Aizawl FC vs Delhi FC: রেলিগেশন লড়াইয়ে দিল্লির বিরুদ্ধে ২-০ আইজলের গুরুত্বপূর্ণ জয়

modi rajib gandhi

নাম বদলে রাজীব গান্ধী খেলরত্ন এবার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার

Stephen Constantine speaking to the media

Fact Check : ISL-এ ফিরছেন স্টিফেন কনস্ট্যানটাইন!

Mohun Bagan Supergiant Logo

<

p style=”text-align: justify;”>সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে ডুরান্ড কাপে অংশ নিতে চলে দলগুলোর লোগো ছাপা রয়েছে একটি বড় পোস্টারে। সেখানে মোহন বাগান সুপার জায়ান্টের লোগো জায়গা পেয়েছে। লোগোতে এটিকে নেই। লেখা রয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। লোগোতে যেমন এটিকে লেখা নেই, তেমনই নেই ক্লাবের প্রতিষ্ঠা বর্ষের কোনো উল্লেখ। সোনালী হরফেরও দেখা নেই। এটাই কি তাহলে অফিসিয়াল লোগো? প্রশ্ন উঠতে শুরু করেছে মোহন বাগান সমর্থকদের মধ্যে। ভাইরাল হওয়া এই লোগোতে সাল না থাকায় অনেকেই হতাশা প্রকাশ করেছেন।

এই সংক্রান্ত আরও খবর

kiyan

kiyan nassiri: ডার্বি ম্যাচে “হ্যাটট্রিক বয়” কিয়ান-বান্ধবীর অন্তরঙ্গ ছবি ভাইরাল

By Rana Das January 30, 2022 9:15 PM
#ट्रेंडिंग हैशटैग:detailsexcitementfansleakedMohun Bagan Newsofficial unveilingreactionsSupergiant logo

Post navigation

Previous Previous post: Panchayat Election: কীসের বাম-কংগ্রেস জোট! স্বামী-স্ত্রীর লড়াই তুঙ্গে
Next Next post: Political Buzz: ইডির ভয়ে বিজেপিতে যোগ? অজিত-শরদের পাওয়ার পলিটিক্স

District News

.

Kolkata24x7 logo bengali news

Kolkata24x7 is a Bengali digital news platform delivering fast, reliable, and accurate news from West Bengal, India, and around the world. We provide trusted coverage of politics, sports, entertainment, lifestyle, and breaking news 24x7.

  • About Us
  • Contact Us
  • Advertise With Us
  • Terms & Conditions
  • Editorial Policy
  • Editorial Team
  • Press Release

.

  • Facebook
  • X
  • YouTube
  • WhatsApp
  • RSS Feed
© Copyright All right reserved By Kolkata24x7 WordPress Powered By