Muttiah Muralitharan: “আমি জানতাম ধোনিই আসবে”, স্মৃতিচারণ মুরলীধরনের

শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১১ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে (World Cup Final) ছন্দে থাকা যুবরাজ সিংহের আগে ভারতীয় অধিনায়ক এম এস ধোনির ব্যাট করতে আসার সিদ্ধান্ত ভারতকে জিততে সাহায্য করে। ধোনি ...

By Rana Das

Published:

Follow Us
Muttiah Muralitharan

শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১১ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে (World Cup Final) ছন্দে থাকা যুবরাজ সিংহের আগে ভারতীয় অধিনায়ক এম এস ধোনির ব্যাট করতে আসার সিদ্ধান্ত ভারতকে জিততে সাহায্য করে। ধোনি জানতেন, মুত্তিয়া মুরলীধরন (Muttiah Muralitharan) বোলিং করবেন। তাই তিনি ভারতীয় কোচ গ্যারি কার্স্টেনকে বলে যে যুবরাজে আগে নামেন ব্যাটিং করতে। বাকিটা ইতিহাস। ফাইনালের এক দশকেরও বেশি পরে, মুরালিধরন মুখ খুললেন এই বিষয়ে। জানালেন ধোনির আগে নামার পিছনে তাঁর মতামত।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময়সূচী ঘোষণা অনুষ্ঠানে একটি সাক্ষাৎকারে, শ্রীলঙ্কার কিংবদন্তি বলেন যে তিনি জানতেন, ধোনি আগে আসবেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁর বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে ধোনির। ফলে যুবরাজ সিংহের আগে ধোনিকে দেখে অবাক হননি তিনি। ধোনি এবং মুরালিধরন এক সময়, চেন্নাই সুপার কিংসের সতীর্থ ছিলেন।

   

“আমি জানতাম কারণ যুবরাজ (সিং) আমাকে খেলতে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করতেন না, যদিও সে সময় বিশ্বকাপের সেরা খেলোয়াড় ছিলেন, মিডল অর্ডার চার নম্বরে। আমি জানতাম কারণ আমি আইপিএলে খেলার সময় চেন্নাইয়ের নেটে তাঁর (ধোনি) বিরুদ্ধে অনেক বোলিং করেছিলাম।

“সুতরাং ধোনি আমাকে খুব ভাল খেলতে জানতেন। তাই আমি ভেবেছিলাম সে আমাকে কোন উইকেট দিতে চায় না কারণ আমি ভাল বোলিং করা সত্ত্বেও উইকেটহীন ছিলাম,” মুরলীধরন বলেছেন। “সেই সময় প্রচুর শিশির পড়েছিল এবং আমরা বল বেশি স্পিন করাতে পারিনি। গম্ভীর অন্য প্রান্তে ছিলেন, তাই যখন আমরা ওঁর উইকেট পেলাম, আমি অবশ্যই জানতাম যে

ধোনি আসবেন, কারণ তিনি জানেন কিভাবে আমাকে খুব ভাল খেলতে হয়। আমিও চেন্নাই (সুপার কিংস) এর হয়ে খেলেছিলাম,” মুরালি আরও বলেন।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google