Railways: মাধ্যমিক পাশ করলেই ইন্ডিয়ান রেলের IRCTC-তে চাকরির সুযোগ

ইন্ডিয়ান রেলের Indian Railway Catering and Tourism Corporation তে ট্রেনি পদে কর্মী নিয়োগ হবে। IRCTC-তে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং বলা হয়েছে যে নিয়োগটি চুক্তির ভিত্তিতে হবে। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ইন্ডিয়ান রেলের Indian Railway Catering and Tourism Corporation তে ট্রেনি পদে কর্মী নিয়োগ হবে। IRCTC-তে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং বলা হয়েছে যে নিয়োগটি চুক্তির ভিত্তিতে হবে।

কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (COPA) / Computer Operator and Programming Assistant (COPA) পদে নিয়োগ হবে। ২৫ টি শূন্যপদ রয়েছে। আবেদনকারী প্রার্থীদের মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়া, কম্পিউটার বিষয়ে ITI ডিপ্লোমা থাকতে হবে। আবেদনকারীর বয়সসীমা ১৫ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

   

যোগ্যতা অনুসারে মাসিক ৬০০০ অথবা ৭০০০ টাকা বেতন দেওয়া হবে। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। কোনও লিখিত পরীক্ষা অথবা ইন্টারভিউ নেওয়া হবে না।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কলকাতা জ়োনের যে কোনও স্থানে পোস্টিং দেওয়া হবে প্রার্থীদের। মোট ১২ মাসের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

https://www.apprenticeshipindia.gov.in ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২৯ জুন ২০২৩।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google