Horoscope: কোন রাশির ওপর রয়েছে আজ শনির প্রকোপ

মেষ: গাড়ি বিক্রির জন্য খুব ভাল যোগাযোগ আসতে পারে। আজ কোনও কাজে বিপদের সম্ভাবনা দেখা দিতে পারে। মাথায় চোট লাগতে পারে। প্রেমের ব্যাপারে হতাশা। আইনি কোনও কাজের জন্য ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Today’s horoscope – Saturday, 18 December 2021

মেষ: গাড়ি বিক্রির জন্য খুব ভাল যোগাযোগ আসতে পারে। আজ কোনও কাজে বিপদের সম্ভাবনা দেখা দিতে পারে। মাথায় চোট লাগতে পারে। প্রেমের ব্যাপারে হতাশা। আইনি কোনও কাজের জন্য খরচ বৃদ্ধি। বন্ধুমহলে বিবাদ হতে পারে। আজ সকালের দিকে খারাপ কিছু ঘটতে পারে। ধর্ম সংক্রান্ত কাজে খরচ হতে পারে। ব্যবসায় একটু ভাল কিছু আশা করতে পারেন। স্ত্রীকে নিয়ে দুশ্চিন্তা। বন্ধুদের নিয়ে চিন্তা বাড়তে পারে। আজ আয়ের সঙ্গে ব্যয় সমান থাকবে। কোনও ভাল কাজে সুনাম প্রাপ্তি হতে পারে। অযথা তর্কে যাবেন না, সমস্যা হতে পারে।

বৃষ: সকালের দিকে থেকে একটু সাধানে চলুন, রক্তপাতের আশঙ্কা। আজ কোনও সূত্রে কিছু অর্থ হাতে আসতে পারে। কোনও উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে সাহায্য পাবেন আজ। ব্যবসায় কোনও বাধার জন্য মাথা গরম হতে পারে। পিতার সঙ্গে বিশেষ আলোচনা। নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে। বাইরের কোনও বিবাদ বাড়িতে আসতে পারে। পেটের যন্ত্রণা বাড়তে পারে। পিতার সঙ্গে সম্পত্তির ব্যাপারে আলোচনা। নিজের বুদ্ধিতে আইনি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। পড়ে গিয়ে আঘাত পেতে পারেন। সন্তানের চঞ্চলতা নিয়ে চিন্তা বৃদ্ধি। বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ।

   

মিথুন: কোনও কুচিন্তা মাথায় আসতে পারে। আজ ধর্ম বিষয়ক আলোচনায় আপনি এগিয়ে থাকবেন। আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। দেহের কোনও অংশে খুব ব্যথা হতে পারে। কিছু কেনাকাটার জন্য অর্থ খরচ। আজ সারা দিন প্রচুর খাটুনি হতে পারে। পরিশ্রমের ফল ভাল হবে। কোনও কাজের জন্য দূরে যেতে হতে পারে। আজ সন্তানের ভাল কাজ আপনাকে অবাক করবে। আজ যে কোনও ব্যবসার ফল ভাল পাওয়া যাবে। শারীরিক উন্নতির জন্য দূরে কোথাও ভ্রমণ হতে পারে। কেনাবেচা করার জন্য দিনটি শুভ। ছোটদের কথা মেনে চললে, বিপদে পরতে পারেন। পেটের সমস্যা বৃদ্ধি।কোনও কুচিন্তা মাথায় আসতে পারে। আজ ধর্ম বিষয়ক আলোচনায় আপনি এগিয়ে থাকবেন। আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। দেহের কোনও অংশে খুব ব্যথা হতে পারে। কিছু কেনাকাটার জন্য অর্থ খরচ। আজ সারা দিন প্রচুর খাটুনি হতে পারে। পরিশ্রমের ফল ভাল হবে। কোনও কাজের জন্য দূরে যেতে হতে পারে। আজ সন্তানের ভাল কাজ আপনাকে অবাক করবে। আজ যে কোনও ব্যবসার ফল ভাল পাওয়া যাবে।

মিথুন: আজ একটু উদ্বেগ বাড়তে পারে। শরীরের কোনও কষ্ট বৃদ্ধি। অভিনেতাদের জন্য ভাল সময়। দাম্পত্য জীবন সুখের ভিতর দিয়ে যেতে পারে। ব্যবসায় বাধার যোগ। নতুন কোনও কাজের যোগাযোগ আসতে পারে। আজ কর্মস্থানে আপনার নিন্দা হতে পারে। কোনও বিবাদের কারণে ক্ষতি হতে পারে। ব্যবসায় ভাল ফলের আশা করতে পারেন। পিতার শরীরের জন্য চিন্তা বাড়তে পারে। কারও কাছ থেকে খুব মূল্যবান বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা। সাধুসেবার কাজে শান্তি লাভ। নিজের জন্য সম্পত্তি কেনার চেষ্টা।

কর্কট:কাজের ক্ষমতা একটু কমতে পারে। আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল। মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। স্নেহভাজন কারও সঙ্গে বিবাদ বাধতে পারে। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সময়। বাড়িতে অতিথি আগমনের যোগ। গঠনমূলক কোনও কাজের চিন্তাভাবনা হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত। মায়ের চিকিৎসায় খরচ হতে পারে। আজ উচ্চপদস্থ কোনও ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে। পুলিশদের জন্য দিনটি অনুকূল। প্রেমের বিষয়ে কারও কাছে অপমানিত হতে পারেন। স্ত্রীর সঙ্গে বিবাদ। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে।

সিংহ: বন্ধুর সঙ্গে বিবাদ বাধতে পারে। একটু অপেক্ষা করুন, ভাল সময় আসছে। শরীর নিয়ে আজ কষ্ট পেতে পারেন। ব্যবসায় শুভ পরিবর্তন হতে পারে। বাড়তি খরচের জন্য চিন্তা বৃদ্ধি। আজ প্রিয়জনের প্রতি ঘৃণা আসতে পারে। অনেক দিনের আশা করা কোনও বস্তু লাভ হতে পারে। আর্থিক ব্যাপারে আজ ভাল চাপ থাকবে। প্রেমের ব্যাপারে আনন্দ বৃদ্ধি। পেটের কোনও কষ্ট বাড়তে পারে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। নতুন গৃহ নির্মাণের সুযোগ এলে হাতছাড়া না করাই ভাল। প্রতিবাদী মনোভাব ত্যাগ করে ফেলুন। আপনার থেকে ছোট কারও জন্য দুশ্চিন্তা। আন্ত্রিক-জাতীয় রোগে ভোগান্তি।

কন্যা: অশুভ কোনও সংকেত আজ সকাল থেকে বুঝতে পারবেন। আজ অপরের ভালবাসা পেতে পারেন। সাংবাদিকদের জন্য ভাল সময়। বাইরের বিবাদ বাড়িতে আসতে পারে। ব্যবসার ব্যাপারে দুশ্চিন্তা হতে পারে। রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। আজ সামাজিক কাজের জন্য সম্মান পেতে পারেন। পিতার সম্পত্তি হাতে আসতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চিন্তা। অপরের চিকিৎসায় খরচ বাড়তে পারে। সমাজের কোনও কাজের জন্য আপনার উপর চাপ বাড়তে পারে। উত্তেজনার কারণে বিপদ ঘটতে পারে। স্ত্রীর জন্য আয় বাড়তে পারে। বন্ধুদের পিছনে খরচ বাড়তে পারে।

তুলা: কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাধতে পারে। চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। ব্যয়ের প্রতি আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। শরীরে নানা রকম রোগের উপদ্রব বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য পাবেন। অতিরিক্ত অর্থ খরচে সংসারে অশান্তি। গুরুজনদের কথায় মনোযোগ দিন। পিতার শরীর নিয়ে চিন্তা থাকবে।

বৃশ্চিক: অংশীদারি ব্যবসা থেকে খুব ভাল আয় আসতে পারে। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন। কারও কথায় প্ররোচিত হবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় সমস্যার সৃষ্টি হতে পারে। প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ। মনের মতো মানুষের দেখা পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। সৌখিনতার জন্য খরচ হতে পারে। শরীরে অল্পবিস্তর সমস্যা থাকতে পারে। অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। পিতা-মাতার সঙ্গে বিবাদ বৃদ্ধি।

ধনু: উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন। আজ সারা দিন ব্যবসা ভাল চলবে, কিন্তু পরে জটিলতা দেখা দিতে পারে। কারও জিনিসের দায়িত্ব নিলে বিপদ হতে পারে। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আজ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি বজায় থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। খেলাধুলায় নাম করার সুযোগ আছে। কাছাকাছি স্থানে ভ্রমণ হতে পারে। বাড়তি কথায় অশান্তি হতে পারে।

কুম্ভ: পাওনা আদায়ের জন্য দিনটি খুব ভাল। আজ নতুন কোনও কাজের সন্ধান করতে হতে পারে। সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আজ কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনে কষ্টের সৃষ্টি হতে পারে। মাতৃস্থানীয়া কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীতচর্চার ক্ষেত্রে নতুন রাস্তা খুলতে পারে। আইন সংক্রান্ত কাজে সাফল্য পেতে পারেন। দুপুরের পরে ব্যবসায় সমস্যা বাড়তে পারে।

মীন: সকাল থেকে একটু বিরোধী মনোভাব আসতে পারে। প্রতিবেশীর কাছে জনপ্রিয় হতে পারবেন। লেখকদের জন্য দিনটি খুব ভাল। নতুন কোনও বন্ধুর সাহায্য পেতে পারেন। ব্যবসায় শুভ কিছু ঘটতে পারে। রাজনীতির লোকেদের জন্য দিনটি খুব ভাল হবে না। আজ সাধুসঙ্গে থাকতে পারবেন। নিকট কোনও লোক শত্রুতা করতে পারেন। বাড়িতে অতিথি আসার যোগ। স্ত্রীর সঙ্গে বিবাদ বাধতে পারে। চাকরিতে বদলি হওয়ার আশঙ্কা। ব্যবসায় জট ছেড়ে যাওয়ার সম্ভাবনা। ক্রোধ সংযত করা দ্রুত প্রয়োজন। পিতা-মাতার জন্য খরচ বাড়তে পারে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google