Horoscope: রাশিচক্রে আজকের ১২ রাশির ভাগ্যফল

মেষ: রাস্তাঘাটে কোনও বিপদ থেকে সাবধান। কোনও আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে। কোনও দামি জিনিস কেনার জন্য খরচ বাড়তে পারে। প্রিয়জন আজ কোনও কারণে মুখ ফিরিয়ে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Today’s horoscope – Friday, 17 December 2021

মেষ: রাস্তাঘাটে কোনও বিপদ থেকে সাবধান। কোনও আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে। কোনও দামি জিনিস কেনার জন্য খরচ বাড়তে পারে। প্রিয়জন আজ কোনও কারণে মুখ ফিরিয়ে নেবে। গাড়িচালকদের জন্য দিনটি ভাল। আজ শারীরিক অবস্থা একটু খারাপ থাকায় কর্মে ক্ষতির আশঙ্কা। নিজের সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তিরক্ষা। আজ কোনও স্থান থেকে অর্থ আসতে পারে। শরীরের কোনও কষ্ট বৃদ্ধি পেতে পারে। কোনও স্ত্রীলোকের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা।

বৃষ: সকালের দিকে দাম্পত্য কলহের সম্ভাবনা। আজ সারা দিন শরীরে আলস্য থাকবে। ব্যবসায় শুভ পরিবর্তন হতে বিলম্ব। কোনও আত্মীয়ের বাড়িতে ভ্রমণ হতে পারে। খেলাধুলায় সাফল্য আসতে পারে। বিবাহ সংক্রান্ত ব্যাপারে চিন্তা বাড়তে পারে। ব্যবসায় আয় বৃদ্ধির যোগ। অতিরিক্ত খরচের জন্য চিন্তা বাড়তে পারে। অসৎ কোনও কাজের জন্য মানসিক কষ্ট ভোগ। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। কোমরের যন্ত্রণা বাড়তে পারে।

   

মিথুন: চাকরির স্থানে কোনও তর্ক অনেক দূর পর্যন্ত যেতে পারে। আজ সকালের দিকে কোনও স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমে বিবাদ মিটে যেতে পারে। কোমরের নীচে কোনও যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে আজ কোনও বাধা আসতে পারে। অর্থ অপচয়ের কারণে চিন্তা। দুপুরের পরে কোনও কারণে সম্মান নষ্ট হতে পারে। সন্তানের ব্যবহারে মনে বিষণ্ণ ভাব থাকবে। শরীরে যন্ত্রণা বাড়তে পারে। কথা একটু কম বলা দরকার।

কর্কট: রাজনীতিবিদদের জন্য খুব ভাল সময়। আজ কাউকে বেশি বিশ্বাস না করাই ভাল হবে। আজ সারা দিন খুব আনন্দে কাটবে। সন্তানদের উপর একটু নজর দেওয়া প্রয়োজন। হঠাৎ করে জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে। বাবার কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। আজ সারা দিন খুব দৌড়ঝাঁপে কাটতে পারে। আজ বন্ধুর জন্য কোনও সুবিধা পাবেন। কোনও ভাল কাজে সাফল্য লাভ। ব্যবসায় উন্নতির যোগ। প্রেমের ব্যাপারে বিবাদ অনেক দূর যেতে পারে।

কন্যা: শরীরে কষ্ট থাকার জন্য কাজের চাপ বাড়তে পারে। আজ আশা ভঙ্গ হওয়ার দিন। দূরে কোথাও ভ্রমণ নিয়ে আলোচনা। সামাজিক কাজের জন্য সুনাম বাড়তে পারে। বিদেশে উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। কোনও আত্মীয় সম্পর্কে দুঃসংবাদ আসতে পারে। আজ একা থাকতে ভাল লাগবে না। বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে। পড়াশোনার ক্ষেত্রে কোনও অসুবিধা হতে পারে। ব্যবসায় আয় বৃদ্ধি। প্রিয়জনের কোনও কাজের জন্য সংসারে অশান্তি। মায়ের জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে।

সিংহ: সারা দিন মন বিক্ষুব্ধ থাকতে পারে। বন্ধুর চক্রান্তে বদনাম হতে পারে। প্রেমে তৃতীয় কেউ এসে পড়ার সম্ভাবনা। দূর ভ্রমণের পরিকল্পনা বাতিল হওয়ায় মনে ক্লেশ। স্নায়ুপীড়ায় ভোগান্তির যোগ। সন্তানের পড়াশোনায় অগ্রগতির যোগ। আজ সারা দিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন। নিজের অভিজ্ঞতার বিকাশ আজ বেশি না দেখানোই মঙ্গলজনক। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে। অতিরিক্ত পরিশ্রমে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। হাতের যন্ত্রণা বাড়তে পারে।

বৃশ্চিক: রাজনীতিবিদদের জন্য খুব ভাল সময়। আজ কাউকে বেশি বিশ্বাস না করাই ভাল হবে। আজ সারা দিন খুব আনন্দে কাটবে। সন্তানদের উপর একটু নজর দেওয়া প্রয়োজন। হঠাৎ করে জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে। বাবার কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। আজ সারা দিন খুব দৌড়ঝাঁপে কাটতে পারে। আজ বন্ধুর জন্য কোনও সুবিধা পাবেন। কোনও ভাল কাজে সাফল্য লাভ। ব্যবসায় উন্নতির যোগ। প্রেমের ব্যাপারে বিবাদ অনেক দূর যেতে পারে।

তুলা: অংশীদারি ব্যবসায় আপনার তরফ থেকে কোনও ভুল হতে পারে। আজ পথেঘাটে একটু সাবধানে চলাফেরা করা দরকার, বিশেষ করে জলপথে। ব্যবসায় অর্থ নিয়ে অশান্তি হতে পারে। কাজের চাপের জন্য কর্মচারীর সঙ্গে বিবাদ। স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভাল হবে। ভাল ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। সকালের তুলনায় দুপুরে ব্যবসা ভাল হবে। ইচ্ছা পূরণ হওয়ার দিন। বাড়িতে মনের মতো অতিথি সমাগমে আনন্দ লাভ। হঠাৎ বিষয়-সম্পত্তির প্রাপ্তিযোগ। অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি। পাওনা অদায় নিয়ে অশান্তি।

মকর: বিদেশে বাসরত বন্ধুর খবর না আসায় চিন্তা বাড়বে। লেখকদের জন্য খুব ভাল সময় আসছে। সংসারে ব্যয় বাড়তে পারে। গরিব মানুষের জন্য কিছু সাহায্য করায় আনন্দ লাভ। ব্যবসায় সুখবর আসতে পারে। আজ দিনটি ভাল, কিন্তু মানসিক চাপ থাকবে। ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন। আর্থিক ব্যাপারে যোগাযোগ আসতে পারে। পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। আজ শত্রুর আক্রমণ থেকে একটু সাবধান থাকুন। জমি ক্রয়-বিক্রয়ে লাভ হাতছাড়া হওয়ার যোগ। পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে।

কুম্ভ: প্রেমিকার সঙ্গে বিবাদ মিটে যেতে পারে। বাড়িতে প্রতিবেশী আসার যোগ। প্রিয়জনের কুকথার জন্য বাড়িতে বিবাদ। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা। অতিরিক্ত খরচের জন্য সংসারে বিবাদ। দন্তরোগ বাড়তে পারে। আজ নিজের সুবিধার জন্য কোনও কাজ করতে হবে। বাড়িতে অহেতুক অশান্তি হতে পারে। আর্থিক দিক থেকে দিনটি ভাল হবে। অকারণে কোনও আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা-মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা। স্নায়বিক অসুখে ভোগান্তির যোগ। বাড়তি কথায় বিবাদ বাধতে পারে।

ধনু: গবেষণায় সাফল্য লাভে আনন্দ। আজ স্ত্রীর কারণে মনে ভীষণ জেদ কাজ করবে। অর্থভাগ্য ভাল হলেও পরিশ্রম থাকবে প্রচুর। প্রেমের ক্ষেত্রে কিছু চিন্তার বিষয় ঘটতে পারে। কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতির যোগ। আজ আপনার কোনও কথা অন্যের বিপদ ডেকে আনতে পারে। নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে বাড়তি আয়ের সম্ভাবনা। পেটের সমস্যায় ভোগান্তি। সংসারে অশান্তি মিটে যাবে। বাবার সঙ্গে ভ্রমণের ব্যাপারে আলোচনা। পদার্থবিদ্যার ছাত্ররা সাফল্য পাবেন।

মীন: শত্রুর কারণে কোনও বিবাদ অনেক দূর যেতে পারে। পুলিশদের জন্য খুব অনুকূল সময়। নিজের চেষ্টায় ব্যবসায় লাভ হতে পারে। ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। মা–বাবার সঙ্গে বিবাদ মিটে যেতে পারে। মাথা ঠান্ডা রাখতে হবে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি দেখা দেবে। নিম্নতন স্তরের বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি খুব শুভ। প্রেমে বিচ্ছেদ ঘটতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্র বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ার যোগ। কাজের লোক নিয়ে চিন্তা বাড়তে পারে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google