Home Bharat গঙ্গোত্রীর পথে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত ৫, আহত ২

গঙ্গোত্রীর পথে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত ৫, আহত ২

5 dead after chopper crashes

দেরাদুন: উত্তরাখণ্ডের উত্তরকাশি জেলায় ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৫ জন। গঙ্গোত্রীর উদ্দেশ্যে রওনা হওয়া বেসরকারি ওই হেলিকপ্টারটি বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ গঙ্গনানি সংলগ্ন এলাকায় ভেঙে পড়ে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন।

- Advertisement -

দ্রুত উদ্ধারকাজ শুরু

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তৎপর হয়ে ওঠে প্রশাসন। স্থানীয় বাসিন্দা, পুলিশ, সেনা, বিপর্যয় মোকাবিলা দপ্তরের কুইক রেসপন্স টিম (QRT), ১০৮ নম্বর অ্যাম্বুলেন্স, ভাটওয়ারির বিডিও ও রাজস্ব বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে মোট সাতজন আরোহী ছিলেন বলে জানা গিয়েছে।

   

গড়ওয়াল বিভাগের বিভাগীয় কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, “উদ্ধার ও ত্রাণ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।” দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়, তবে প্রাথমিক তদন্ত শুরু করেছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ও ডিজিসিএ।

গঙ্গোত্রী যাত্রার মরসুম 5 dead after chopper crashes

উল্লেখ্য, গঙ্গোত্রী যাত্রার মরসুমে পর্যটকদের যাতায়াতের জন্য নিয়মিতভাবে বেসরকারি হেলিকপ্টার পরিষেবা চালু থাকে। দুর্ঘটনাটি পর্যটন নিরাপত্তা ও হেলিকপ্টার পরিচালনায় নজরদারি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। আহতদের উত্তরকাশি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং তাঁদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Bharat: Tragic helicopter crash in Uttarkashi, Uttarakhand claims at least 5 lives en route to Gangotri. Rescue operations underway, cause under investigation.

 

Follow on Google