Loksabah election 2024: ভোটের আগে বনগাঁয় উদ্ধার বিপুল পরিমাণ টাকা

ভোটের মুখে আবার উদ্ধার হলো বিপুল পরিমাণ টাকা। এবার ঘটনাস্থল বনগাঁ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বনগাঁ থানার পুলিশ গত বৃহস্পতিবার রাতে এক ব্যবসায়ীর দোকান থেকে বিপুল পরিমাণ টাকা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Cash seized Kolkata

ভোটের মুখে আবার উদ্ধার হলো বিপুল পরিমাণ টাকা। এবার ঘটনাস্থল বনগাঁ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বনগাঁ থানার পুলিশ গত বৃহস্পতিবার রাতে এক ব্যবসায়ীর দোকান থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে। টাকার পরিমাণ প্রায় ২২ লক্ষ। ভোটের সময় এত বিপুল পরিমাণ টাকা এলো কোথা থেকে ? দানা বেঁধেছে রহস্য। জানা গিয়েছে ওই ব্যবসায়ী কোনও সদুত্তর দিতে পারেনি। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শুধু তাই নয় মাঠে নেমেছে আয়কর দপ্তর।

স্থানীয় সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বনগাঁ টাউন মার্কেটের একটি প্রসাধনী সামগ্রীর দোকানে হানা দেয় বনগাঁ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ভোটের মুখে হিসাব বহির্ভূত টাকা রাখা হয়েছে এই দোকানে। সেখানে পৌঁছন বনগাঁর বিডিও কৃষ্ণেন্দু ঘোষ ও নির্বাচন কমিশনের আধিকারিকেরা। টাকার অঙ্ক বেশি থাকায় খবর দেওয়া হয় আয়কর দফতরে। রাত ২:৪৫ নাগাদ কলকাতা থেকে ইনকাম ট্যাক্সের তিন আধিকারিক এসে পৌঁছয় বনগাঁয়।

   

এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল এবং বিজেপি একে অন্যকে দোষারোপ করছে। কিন্তু ভোটের সময় এত টাকা এলো কী করে ? এই টাকাগুলো দিয়ে কী করা হবে, এইসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনসাধারণের মধ্যে। আগামী ২০শে মে বনগাঁ লোকসভা কেন্দ্রে ভোট, সেই ভোটের দিকেই এখন পাখির চোখ বনগাঁ লোকসভা কেন্দ্রের সব প্রার্থীর। এইবার কি আবার মতুয়া ভোট ফ্যাক্টর হতে পারে ? নাকি সিএএ-এর জন্য ব্যাকফুটে যাবে বিজেপি সেটাই দেখার।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google