মোমোর দোকানে সস চেয়ে ছুরিঘাত যুবক

নয়াদিল্লি: মোমো খেতে গিয়ে ছুরিঘাত যুবক৷ স্বয়ং দোকানি কাস্টমারের মুখে ছুরির কোপ বসিয়ে দেয়৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিল্লির বিশ্বাসনগরে৷ অভিযুক্তের নাম বিকাশ৷ বয়স ২৩ বছর৷ আহতের নাম সন্দীপ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

নয়াদিল্লি: মোমো খেতে গিয়ে ছুরিঘাত যুবক৷ স্বয়ং দোকানি কাস্টমারের মুখে ছুরির কোপ বসিয়ে দেয়৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিল্লির বিশ্বাসনগরে৷ অভিযুক্তের নাম বিকাশ৷ বয়স ২৩ বছর৷ আহতের নাম সন্দীপ (৩৪)৷ ঘটনায় খুনের চেষ্টার মামলা রুজু হয়েছে ফর্শবাজার থানায়৷

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির বিশ্বাসনগর এলাকায় বিকাশের দোকানে মোমো খেতে যান সন্দীপ৷ অভিযোগ, দোকানির কাছে অতিরিক্ত সস চেয়েছিলেন সন্দীপ৷ এরপরই তাঁর মুখে ছুরির কোপ বসান দোকানি৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফর্শবাজার থানার পুলিশ৷

   

আক্রান্তকে হাসপাতালে নিয়ে যাওয়া ব্যবস্থা করে পুলিশ৷ ফর্শবাজার থানার পুলিশ সূত্রে জানা যায়, সন্দীপকে মোমোর সঙ্গে সস দিয়েছিলেন বিকাশ৷ এরপর সন্দীপ আরও কিছুটা সস চান৷ তবে বিকাশ তা আর দিতে রাজি হননি৷ কারণ তাঁর কাছে স্টক ফুরিয়ে আসছিল৷

এই নিয়েই বিকাশ ও সন্দীপের মধ্যে ঝামেলা বাধে৷ পুলিশের অনুমান, রাগের মাথায় হঠাৎই সামনে রাখা ছুরি হাতে তুলে নেন বিকাশ৷ মুখে পর পর দু’বার তা চালান বলেও অভিযোগ৷ এরপরই বিকাশ মোমোর ঠেলাগাড়িটি ফেলে পালিয়ে যান৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google