Antarctica Bird Flu Virus: অ্যান্টার্কটিকায় বার্ড ফ্লু আতঙ্ক

বার্ড ফ্লু আতঙ্ক এবার অ্যান্টার্কটিকার (Antarctica Bird Flu Virus) মূল ভূখণ্ডে। দক্ষিণ মেরুর বরফাচ্ছাদিত মহাদেশ অ্যান্টার্কটিকার পাখিদের মধ্যে প্রথমবারের মতো বার্ড ফ্লুর একটি বিধ্বংসী ধরন এইচ৫এন১ থাবা বসিয়েছে। ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Antarctica Bird Flu Virus

বার্ড ফ্লু আতঙ্ক এবার অ্যান্টার্কটিকার (Antarctica Bird Flu Virus) মূল ভূখণ্ডে। দক্ষিণ মেরুর বরফাচ্ছাদিত মহাদেশ অ্যান্টার্কটিকার পাখিদের মধ্যে প্রথমবারের মতো বার্ড ফ্লুর একটি বিধ্বংসী ধরন এইচ৫এন১ থাবা বসিয়েছে। মৃত স্কুয়াস জাতীয় পাখির শরীরে এই জীবাণু পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে স্প্যানিশ সরকার। এই প্রথম এখানে বার্ড ফ্লুর জীবাণু মিলল। এর ফলে পরিবেশগত বিপর্যয় হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। 

এই ভাইরাসটির আগমনে মহাদেশের দক্ষিণাঞ্চলের বিশাল পেঙ্গুইন বসতির ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। অ্যান্টার্কটিকা (Antarctica) ও তার সংলগ্ন দ্বীপগুলোতে বসবাস করে লাখ লাখ পেঙ্গুইন। যদি কোনও ভাবে এদের একটি পেঙ্গুইন আক্রান্ত হয়, তাহলে এই বিশাল বসতি রীতিমতো উজাড় হয়ে যাবে। এই ভাইরাসটি অত্যন্ত ছোঁয়াচে এবং কোনও পাখি যদি এটিতে আক্রান্ত হয়, তাহলে সেই পাখির মৃত্যু অবধারিত। জীবিত পাখিদের থেকে তো বটেই, এমনকী মৃত পাখিদের দেহ থেকেও এই ভাইরাসটি ছড়িয়ে পড়তে সক্ষম, বিবৃতিতে বলেছে আর্জেন্টাইন গবেষণা সংস্থা। 

   

মানুষের মধ্যে এই জীবাণুর (Virus) সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। অ্যান্টার্কটিকার বন্যপ্রাণীদের মধ্যে বার্ড ফ্লু (Bird Flu) ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন স্প্যানিশ বিজ্ঞানীরা। বর্তমানে এই অঞ্চলে ৪৮ প্রজাতির পাখির বাস। রয়েছে ২৬ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google