আন্টার্কটিকা ভ্রমণের লোভ দেখিয়ে কোটি টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার মহিলা

কলকাতা: ভ্রমণের লোভ দেখিয়ে টাকা হাতানোর ব্যবসা চলছিল রমরমিয়ে৷ তাও আবার দক্ষিণ কলকাতার মতো জায়গায়৷ কিন্তু কথাতে আছে না অসৎ পথে ব্যবসা বেশি দিন চলে না৷ তেমনি হল ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কলকাতা: ভ্রমণের লোভ দেখিয়ে টাকা হাতানোর ব্যবসা চলছিল রমরমিয়ে৷ তাও আবার দক্ষিণ কলকাতার মতো জায়গায়৷ কিন্তু কথাতে আছে না অসৎ পথে ব্যবসা বেশি দিন চলে না৷ তেমনি হল এই সংস্থার সঙ্গে৷ অবশেষে প্রকাশ্যে এল জালিয়াতি করা এই সংস্থাটি৷ পুলিশের জালে ধরা পড়ল ওই চক্রের এক মহিলা৷

জানা গিয়েছে, আন্টার্কটিকা ভ্রমণের লোভ দেখিয়ে কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠছে ওই সংস্থার বিরুদ্ধে৷ পুলিশের জালে ধরা পড়ল এক মহিলা৷ আন্টার্কটিকার কিছু ছবি সহ দেওয়া হয়েছিল বিজ্ঞাপন৷ সেই বিজ্ঞাপন দেখেই মেতেছিলেন কয়েকজন ভ্রমণপিপাসু বাঙালি৷ অভিযোগ, এরপরই একেকজন ভ্রমণপিপাসুর কাছ থেকে অন্তত এক কোটি টাকা হাতিয়েছে এই চক্রটি৷

   

এই অভিযোগের ভিত্তিতেই চক্রের মাথা এক মহিলাকে গ্রেফতার করেন দক্ষিণ কলকাতার টালিগঞ্জ থানার পুলিশ আধিকারিকরা৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার নাম শ্রেয়শী বিশ্বাস৷ সূত্রের খবর, আন্টার্কটিকায় কেউ যেতে গেলে তাঁকে বিভিন্ন ধরনের মেডিক‌্যাল পরীক্ষা দিতে হয়৷ কিন্তু ইচ্ছুক ভ্রমণকারীদের বলা হত, তাঁদের বয়স কোনও সমস‌্যা নয়, বা মেডিক‌্যাল রিপোর্ট পেতে অসুবিধা হবে না৷

ভ্রমণপিপাসুদের অভিযোগ, এই লোভ দেখিয়ে আগাম টাকা নিতে শুরু করে চক্রটি৷ তার বদলে ভ্রমণ সংক্রান্ত কিছু নথিও দেয়৷ কিন্তু আন্টার্কটিকা যাত্রার আগে তাঁরা জানতে পারেন ওই নথিগুলি ভুয়ো৷ সেই সঙ্গে টালিগঞ্জের ওই অফিসে যোগাযোগ করেন৷ কিন্তু সেখানে কেউ ফোন ধরেনি৷ তাছাড়া তাঁরা টাকাও ফেরত পাননি৷ এরপরই ওই ভ্রমণকারীরা সংস্থার বিরুদ্ধে টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google