কেন ছিলেন না বোন সোনাক্ষীর বিয়েতে? মুখ খুললেন লভ

২৩ জুন (23rd June) সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) এবং অভিনেতা জাহির ইকবাল (Zaheer Iqbal) । তাদের আইনি বিয়ের অনুষ্ঠানে বাবা শত্রুঘ্ন সিনহা (Shatrughan ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

২৩ জুন (23rd June) সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) এবং অভিনেতা জাহির ইকবাল (Zaheer Iqbal) । তাদের আইনি বিয়ের অনুষ্ঠানে বাবা শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) এবং মা পুনম (Poonam Sinha) হাজির থাকলেও হাজির থাকতে দেখা যায়নি সোনাক্ষীর ভাই লভ (Luv Sinha) এবং কুশকে (Kush Sinha)। সম্প্রতি এই বিষয়ে মুখ খোলেন লভ।

সোনাক্ষীর বিয়েতে তার হাজির না থাকা নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছিলেন লভ (Luv Sinha)। সেখানে তিনি বলেছিলেন যে তিনি কেন উপস্থিত ছিলেন না সেই নিয়ে জল্পনা করে লাভ নেই। তিনি জানান যে তিনি হাজির না থাকলেও তার পরিবারই তার কাছে সব সময় অগ্রাধিকার পাবে।

   

একটি প্রতিবেদন থেকে জানা গেছে যে লাভের বিয়েতে উপস্থিত না থাকার কারণ আছে। প্রথমত, সোনাক্ষী (Sonakshi Sinha) তাঁর এবং জাহিরের (Zaheer Iqbal) প্রথম দেখার ৭ বছর বর্ষপূর্তিতে হঠাৎ বিয়ে করার সিদ্ধান্ত নেওয়াই, তার ভাইয়েরদের মধ্যে বোনের জীবন থেকে বাদ পড়ে যাওয়ার মনোভাব জন্মায়। তাদের অভিযোগ ছিল সোনাক্ষীর কোথায়, কবে জাহিরের সঙ্গে দেখা হয়, তাদের সম্পর্ক কিছুই জানতেন না তাঁরা।

‘এই জয় তোমারও’, আবেগঘন পোস্টে অনুষ্কাকে ধন্যবাদ জানালেন বিরাট

দ্বিতীয়ত, ওই প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে , জাহিরের পরিবারের মানুষজনদের নিয়েও রয়েছে বিতর্ক। শোনা গেছে সোনাক্ষীর শশুরের ঘনিষ্ঠতা রয়েছে একজন রাজনীতিবিদের যাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে ইডি। তবে এই রাজনীতিবিদের দলবদলের পর ধামাচাপা পড়ে যায় বিষয়টি । দুবাইতে জাহিরের পরিবারের ব্যবসা সংক্রান্ত কার্যকলাপ নিয়ে একাধিকবার উঠেছে প্রশ্ন। এই প্রতিবেদনের একটি অংশ তাঁর টুইটারে সোমবার উদৃত করেছেন লভ।

আইনি বিয়েতে লভ (Luv Sinha) উপস্থিত না থাকলেও, অল্প সময়ের জন্য হাজির ছিলেন কুশ (Kush)। কুশের স্ত্রী তরুনা বিয়ের রাতের পার্টিতেও উপস্থিত ছিলেন। সোনাক্ষীর ভাই, ডাঃ রাম সিনহা (Dr. Ram Sinha) যিনি মার্কিন নিবাসী, সবে দেশে ফিরেছিলেন। বোনের বিয়ের হঠাৎ ঘোষণা হওয়ায় হাজির থাকতে পারেননি তিনি, তবে হাজির ছিলেন আরেক ভাই ভারত সিনহা এবং তাঁর ছেলে। অসুস্থতার কারণে হাজির থাকতে পারেননি আরেক ভাই লক্ষণও। তবে বিয়েতে হাজির ছিলেন তাঁর ছেলে।

প্রথমে গুজব রটেছিল যে জামাই ভিন্নধর্মী হওয়ায় বিয়েতে রাজি ছিলেন না বাবা শত্রুঘ্ন। তবে মেয়ের বিয়েতে হাজির থেকে সব গুজবের ইতি টানেন দেন তিনি। মেয়ের পছন্দই তাঁর পছন্দ, বলে সাফ জানিয়ে দেন তিনি।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google