Tollywood: কেন ব্রেক আপ হয়েছিল হিট জুটি দেব- শুভশ্রীর? কারণ জানলে অবাক হবেন

টলিউডের(Tollywood) ফেমাস জুটি বলতে প্রথমেই কাদের কথা মাথায় আসে বলুন তো? পর্দায় নাচে গানে অভিনয়ে রোম্যান্স করেন অভিনেতা অভিনেত্রীরা। আর তাদের সেই কেমিস্ট্রি দেখেই সেরার সেরা জুটির তকমা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

টলিউডের(Tollywood) ফেমাস জুটি বলতে প্রথমেই কাদের কথা মাথায় আসে বলুন তো? পর্দায় নাচে গানে অভিনয়ে রোম্যান্স করেন অভিনেতা অভিনেত্রীরা। আর তাদের সেই কেমিস্ট্রি দেখেই সেরার সেরা জুটির তকমা দেন সিনে প্রেমীরা। তবে কেমিস্ট্রি যে কেবল অনস্ক্রিন থাকে, অফস্ক্রিন নয়, অর্থাৎ পর্দার ওপারে নয় তা কিন্তু কিছু ক্ষেত্রে বলা যায় না। রিয়েল লাইফেও অনেক অভিনেতা অভিনেত্রীরা জুটি বেঁধেছেন টলিউডে। 

তবে বিনোদন জগতে প্রায়ই সম্পর্ক ভাঙে -গড়ে। ঠিক সেরকমই এক জনপ্রিয় জুটি ছিল দেব-শুভশ্রী। পর্দায় তাদের জুটির রোম্যান্স ভারি পছন্দ ছিল দর্শক মহলের। দু’জনের অনুগামী সংখ্যাও ছিল বিপুল পরিমাণে। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর এই টলি কাপলের ব্রেকআপে বহু ফ্যানেদের মন ভেঙেছিল। তবে অনেকেই জানতে চান কেন প্রেম বিচ্ছেদ হয়েছিল দেব- শুভশ্রীর। আজ চলুন আপনাদের সেটাই জানিয়ে দিই। 

   

২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ ছবিতেই প্রথমবার এই জুটিকে দেখা যায়। বক্স অফিসে সুপারহিট হওয়ার পাশাপাশি, সে সময় সম্পর্কও ধীরে ধীরে গভীর হয় তাঁদের। একের পর এক হিট ছবিতে সেইসময় দেখা যায় এই জুটিকে। সেই তালিকায় রয়েছে ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘ খোকাবাবু’। ছবির গান, সংলাপ ও সেই সঙ্গে হিট হয় দেব -শুভশ্রী জুটিও। ২০১৬ সালে দেব- শুভশ্রী জুটি নিয়ে ‘ধূমকেতু’ বানিয়েছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। তবে বিভিন্ন কারণে এখনও পর্যন্ত মুক্তি পায়নি এই ছবি। 

যদিও রিলেশনশিপে থাকাকালীন তাঁরা নিজেদের ‘ভাল বন্ধু’ তকমাতেই সীমাবদ্ধ রেখেছিলেন প্রকাশ্যে। বিভিন্ন সাক্ষাৎকারে এই নিয়ে দুজনকেই প্রশ্ন করাতেও মিলেছে একই উত্তর। কিন্তু ব্রেকআপের পর সমস্ত কিছুই স্পষ্ট হয়ে যায়। দেব প্রকাশ করেছিলেন যে শুভশ্রী তাঁর খুব কাছের ছিলেন। এমনকী তাঁর জীবনের নিকটতম ব্যক্তি ছিলেন শুভশ্রী।দেব নাকি তাঁর লাভ স্টোরিতে এই ধরণের মোড় প্রত্যাশা করেননি। 

অন্যদিকে ব্রেকআপের পর শুভশ্রীর বিভিন্ন সাক্ষাৎকারে উঠে এসেছে, দেবের সঙ্গে ব্রেকআপের পর অনেকটাই পরিণত হয়েছেন তিনি। যদিও তাঁদের ব্রেকআপ হওয়ার সঠিক কারণ যদিও কখনও প্রকাশ্যে আনেননি দুপক্ষের কেউই। এরপর থেকে নিজেদের কাজের জগতে আর একসাথে দেখা যায়নি এই জুটিকে। টলিউডের গসিপে কান পাতলে শোনা যায়, তাঁদের সম্পর্কের বিচ্ছেদের পর, শুভশ্রীর দীর্ঘদিন সময় লেগেছিলে নিজেকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে। 

বর্তমানে দেব সম্পর্কে রয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে। নিজেদের সম্পর্ক নিয়ে লুকোছাপাও করেন না তাঁরা। একসঙ্গে করে চলেছেন পরপর বহু ছবিতে কাজ। যদিও বিয়ের প্রশ্ন উঠলেই এড়িয়ে যান দু’জনেই। 

আর অন্যদিকে চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে ২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েছেন শুভশ্রী। ২০২০ সালে রাজ-শুভশ্রীর পরিবার আলো করে আসে তাঁদের ছেলে ইউভান। বর্তমানে স্বামী- ছেলে ও পরিবার নিয়ে সুখে সংসার করছেন শুভশ্রী।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google