ট্রেন পরিষেবা না পেয়ে বাসেই দিল্লির উদ্দেশ্যে রওনা তৃণমূল কর্মীদের

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তৃণমূলের ( TMC) ‘দিল্লি চলো’ অভিযান। তবে মেলেনি ট্রেন, তাই বাসেই দিল্লি যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। দিল্লি যাওয়ার জন্য প্রায় ১০০ টি বাস ভাড়া করা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
TMC Workers

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তৃণমূলের ( TMC) ‘দিল্লি চলো’ অভিযান। তবে মেলেনি ট্রেন, তাই বাসেই দিল্লি যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। দিল্লি যাওয়ার জন্য প্রায় ১০০ টি বাস ভাড়া করা হয়েছে এমনই খবর তৃণমূল সূত্রে। বিভিন্ন জেলাভিত্তিক বাস বরাদ্দ। দিল্লিতে প্রায় তিন থেকে চার হাজার মানুষের জমায়েত করা হবে এমনটাই টার্গেট তৃণমূলের।

এক দিকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। অন্যদিকে রাজ্যের প্রাপ্য অর্থ না পাওয়া। সেই অভিযোগ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। সেই মর্মেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাক। তিনি কর্মী সমর্থকদের দিল্লিতে নিয়ে যাবেন। যারা ১০০ দিনের কাজ করেও টাকা পায়নি। বা আবাস যোজনার টাকা পায়নি।

   

গতকাল জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাজী ইন্দোর স্টেডিয়ামে হাজার হাজার কর্মী সমর্থকেরা এসে জমায়েত করেছেন। তারা ভিড় জমিয়েছেন কারণ হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে তারা দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন।

তবে মেলেনি ট্রেন তাই ১৬০০ কিলোমিটার সড়কপথেই বাসে করে শুরু হবে যাত্রা। ট্রেনের জন্য অগ্রিম অনুমতি চাওয়া হলেও মেলেনি ট্রেন পরিষেবা। সে ক্ষেত্রেও রেলকে বঞ্চনার অভিযোগ দিয়েছে তৃণমূল।

ইতিমধ্যে প্রস্তুতি একেবারেই শেষ। কিছুক্ষণের মধ্যেই এই স্থানে বাস এসে পৌঁছবে। এরপর তারা সরাসরি রওনা দেবেন দিল্লির উদ্দেশ্যে। জানা গিয়েছে তৃণমূলের নেতৃত্বরাও এই বাসেই থাকবেন। দুই ও তিন অক্টোবর দিল্লিতে ধর্নায় বসবে তৃণমূল। এই কর্মসূচিতে অংশ নেবেন বাংলায় ১০০ দিনের কাজে বঞ্চিত তৃণমূল কর্মীরা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google