Murshidabad: বড়ঞায় পুলিশের সামনে কংগ্রেসের মনোনয়ন ছিনতাই

মনোনয়নের দিন থেকে শুরু করে পঞ্চায়েত ভোটে হিংসার ধারা এখনও অব্যাহত। এবার (Murshidabad) মুর্শিদাবাদের বড়ঞায় বিডিও অফিসেই আক্রান্ত কংগ্রেস। প্রতীক জমা দিতে গিয়ে পুলিশের সামনেই হামলার শিকার। বড়ঞায় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

মনোনয়নের দিন থেকে শুরু করে পঞ্চায়েত ভোটে হিংসার ধারা এখনও অব্যাহত। এবার (Murshidabad) মুর্শিদাবাদের বড়ঞায় বিডিও অফিসেই আক্রান্ত কংগ্রেস।

প্রতীক জমা দিতে গিয়ে পুলিশের সামনেই হামলার শিকার। বড়ঞায় আক্রান্ত কংগ্রেসের নেতৃত্ব, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

   

মঙ্গলবার বড়ঞার বিডিও দফতরে কংগ্রেসের উপর হামলা হয়। ‘বি ফর্ম’ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। বি ফর্ম উদ্ধার করে দেওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস।

বড়ঞার এই ঘটনায় চাঞ্চল্য। সরকারি অফিসেই এরকম লুঠ হলে ভোটের দিন কী হবে তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google