নিষিদ্ধ ফেনসিডিল-সহ চার পাচারকারীকে গ্রেফতার করল এসটিএফ

গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য এসটিএফের অফিসারেরা সোদপুর সুখচর এলাকা বিটি রোড থেকে একটি ট্রাকসহ ৫০০০ নিষিদ্ধ ওষুধ ফেনসিডিল (phensedyl) উদ্ধার করল৷ ঘটনায় গ্রেপ্তার হয়েছে চার জন৷ বেশ ...

By Rana Das

Published:

Follow Us
phensedyl

গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য এসটিএফের অফিসারেরা সোদপুর সুখচর এলাকা বিটি রোড থেকে একটি ট্রাকসহ ৫০০০ নিষিদ্ধ ওষুধ ফেনসিডিল (phensedyl) উদ্ধার করল৷ ঘটনায় গ্রেপ্তার হয়েছে চার জন৷

বেশ কয়েকদিন ধরে গোপন রাজ্য এসটিএফ অফিসারদের কাছে খবর আসছিল বিভিন্ন গাড়িতে করে নিষিদ্ধ ওষুধ উত্তর প্রদেশ ও কানপুর থেকে এ রাজ্যে প্রবেশ করছে,এই খবরের ভিত্তিতে আজ সন্ধ্যাবেলা রাজ্য এসটিএফের অফিসারেরা খড়দহ থানার অন্তর্গত সোদপুর সুখচর বিটি রোড এলাকায় ফাঁদ পেতে অপেক্ষা করেন৷ আর সেই সময় উত্তরপ্রদেশের নাম্বার প্লেট লাগানো একটি ট্রাক সেখান থেকে যাচ্ছিল৷ এসটিএফের অফিসারেরা তৎক্ষণাৎ ট্রাকটিকে ধরে ফেলে৷ চালকসহ 5 জন ছিল ওই ট্রাকটিতে,ট্রাকটি ধরে ফেলার সময় একজন পালিয়ে গেলেও চারজন কে হাতেনাতে গ্রেফতার করে এসটিএফ অফিসারেরা৷ উদ্ধার হওয়ার নিষিদ্ধ ওষুধের ছবি তুলতে গেলে এসটিএফের এক অফিসার মোহন রায় ছবি তুলতে বাধা দেয় তারপর ক্যামেরা চড় মেরে ফেলে দেয়

   

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google