HomeWest Bengalমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা বঙ্গে

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা বঙ্গে

হাতে আর মাত্র ১৪ দিন৷ তারপরই শুরু হবে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক৷ ২ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা৷ শেষ হবে ১২ ফেব্রুয়ারি৷ পরীক্ষার আগেই জাঁকিয়ে পড়েছে ঠাণ্ডা৷ সেই সঙ্গে এগিয়ে আনা হয়েছে পরীক্ষার সময়ও৷ তাই এই সমস্ত বিষয় মাথায় রেখে উত্তরবঙ্গে খোলা হবে একটি কন্ট্রোল রুম৷ ২৭ জানুয়ারি থেকে এই নম্বর চালু হবে৷

পাশাপাশি দেওয়া হয়েছে একটি ই-মেলের ঠিকানা৷ এই ঠিকানায় মেল করতে হবে    examwbhssetgmail.com৷ কন্ট্রোল রুমের ফোন নম্বর ৯১৪৭১৩৫৭৪৮৷ উত্তরবঙ্গ ছাড়াও বর্ধমান, দুই মেদিনীপুর এবং কলকাতার জন্য থাকছে কন্ট্রোল রুম৷ নম্বরগুলি যথাক্রমে ৯১৪৭১৩৫৭৪৭, ৯১৪৭১১৩৫৭২, ৯১৪৭১৩৫৭৪৯৷

   

আগের সূচি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা ১১.৪৫ মিনিটে শুরু হত৷ এবছর থেকে পরীক্ষা শুরু হবে সকাল ৯.৪৫ মিনিটে৷ এদিকে আবার এবছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে৷ এবছর জেলায় মোট পরীক্ষার্থী ১৮৫৯৯জন৷ এর মধ্যে ছাত্র ৮৯৫৩ জন, ছাত্রী ৯৬৪৬ জন৷ গত বছর জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১৩,৮১৪ জন৷

প্রসঙ্গত, প্রশ্নপত্র ফাঁস রুখতে এবারে প্রশ্নপত্রের সিরিয়ালের জায়গায় কোড ব্যবহারের কথা আগেই জানিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ৷ সেই সঙ্গে চলতি বছরের পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রে কোনও সিভিক ভলেন্টিয়র প্রবেশ করতে পারবেন না বলে সাফ জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ৷ এছাড়াও যে সমস্ত বিদ্যালয়ে সীমানা পাঁচিল এবং সিসিটিভি নেই, সেই সব স্কুলে এবারে পরীক্ষার সেন্টার করা হবে না৷

Kolkata24x7 Team
Kolkata24x7 Teamhttps://kolkata24x7.in
আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

এই সংক্রান্ত আরও খবরর

এই বিভাগের আরও খবর