তুষারপাতের মধ্যেই শিলাবৃষ্টির পূর্বাভাস, কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভবনা

কলকাতা: পূর্বাভাসকে সত্যি করে বুধবার সকাল থেকে একাধিক জেলায় ঝিরিঝিরি বৃষ্টির খবর পাওয়া গিয়েছে৷ যদিও এদিন রাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ শুধু তাই নয় বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা সহ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Rainfall Alert

কলকাতা: পূর্বাভাসকে সত্যি করে বুধবার সকাল থেকে একাধিক জেলায় ঝিরিঝিরি বৃষ্টির খবর পাওয়া গিয়েছে৷ যদিও এদিন রাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ শুধু তাই নয় বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা সহ পার্শ্ববর্তী একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস৷

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদনীপুর এবং কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বৃহস্পতিবার পশ্চিমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ তবে তাঁর আগে এদিন রাতেই ভিজতে পারে দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া ও হুগলিও৷

   

তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও৷ আগামী পাঁচদিন একটানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে৷ এই দুই জেলা ছাড়াও কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদহ, দুই দিনাজপুরে বৃহস্পতিবার ও শুক্রবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ এদিকে ইতিমধ্যেই পাহাড়ের উঁচু জায়গাগুলিতে বরফ পড়তে শুরু করেছে৷

হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ বাংলাদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত হয়েছে একটি ঘূর্ণাবর্ত৷ বঙ্গোপসাগরের শ্রীলঙ্কার কাছে তৈরি হবে উচ্চচাপ বলয়৷ প্রচুর জলীয় বাষ্প বঙ্গোপসাগর হয়ে ঢুকবে বাংলায়৷ কমবে শীত৷ বাড়বে রাতের তাপমাত্রা৷ দিনের তাপমাত্রা সেভাবে বাড়বে না৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google