চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য বড় ঘোষণা রাজ্যের

রাজ্য সরকারের (Mamata Banerjee) পাকা চাকরিতে ডিএ নিয়ে বিতর্ক আছে। এরই মাঝে শিক্ষা দফতরের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা। অবসরেরর সময় তাঁদের পাঁচ লক্ষ টাকা ভাতা দেবে রাজ্য ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Mamata Banerjee on Hindu atrocities in Bangaldesh

রাজ্য সরকারের (Mamata Banerjee) পাকা চাকরিতে ডিএ নিয়ে বিতর্ক আছে। এরই মাঝে শিক্ষা দফতরের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা। অবসরেরর সময় তাঁদের পাঁচ লক্ষ টাকা ভাতা দেবে রাজ্য সরকার (Mamata Banerjee)। বৃহস্পতিবার এই খবর জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

গত মার্চেই নবান্ন সিদ্ধান্ত নেয়, রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীদের অবসরের সময়ে এককালীন ভাতার অঙ্ক বৃদ্ধি করা হবে। দুই বা তিন লক্ষের জায়গাট তা হবে পাঁচ লক্ষ। সেই তালিকায় এ বার যুক্ত হলেন শিক্ষা দফতরের অধীনে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরাও।

   

রাজ্যেক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের অবসরকালীন ভাতা বাড়ানো হয়েছে। অবসরের সময় এককালীন পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হবে। এই সুবিধা পাবেন প্যারা টিচার, অ্যাকাকাডেমিক সুপার ভাইজ়ার, চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং এসএসকে এবং এমএসকে-র কর্মীরা।

বেজিংকে বিঁধতে বেনজির ছক ওয়াশিংটনের, ধর্মশালায় মার্কিন সংসদীয় দল

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের পয়লা এপ্রিল থেকে এই নিয়ম কার্ষকর হয়েছে। অর্থাৎগত তিন মাসে যারা অবসর নিয়েছেন তাঁরাও এককালীন পাঁচ লক্ষ টাকা অবসরকালীন ভাতা পাবেন। সব মিলিয়ে কয়েক হাজার চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী এর সুবিধা পাবেন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google