Chopra Attack: বাম-কংগ্রেস মিছিলে পরপর গুলিতে রক্তাক্ত চোপড়া, তৃণমূল বিধায়ক বললেন ‘পুরো নাটক’

পুরোটাই নাটক। ওরা নিজেদের মধ্যে মারামারি করেছে। এমনই দাবি করলেন চোপড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক হামিদুল রহমান। তবে তাঁর বিরুদ্ধেই গুলি চালানোর হুকুম দেওয়ার অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ একাধিক। নিহত ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

পুরোটাই নাটক। ওরা নিজেদের মধ্যে মারামারি করেছে। এমনই দাবি করলেন চোপড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক হামিদুল রহমান। তবে তাঁর বিরুদ্ধেই গুলি চালানোর হুকুম দেওয়ার অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ একাধিক। নিহত এক। আরও অনেকে জখম। পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমার শেষ দিনে উত্তর দিনাজপুরের চোপড়া রক্তাক্ত।

চোপড়ায় এলোপাথাড়ি গুলিতে রক্তাক্ত বাম-কংগ্রেস প্রার্থীরা। কয়েকজন গুলিবিদ্ধ গুরুতর জখম। তাদের অবস্থা গুরুতর। তারা চিকিত্‍সাধীন ইসলামপুর মহকুমা হাসপাতালে। এদিন মনোনয়ন জমার শেষদিন। চোপড়ায় সকাল থেকে মিছিল করে বাম ও কংগ্রেস প্রার্থীরা মনোনয়ন জমা করতে যাচ্ছিলেন। সেই মিছিলে গুলি চলে। অভিযোগ স্থানীয়রা তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা গুলি চালায়। পরিস্থিতি তীব্র আতঙ্কের। গুলি চালানো হয় চোপড়ার রাস্তায়। বিডিও অফিসের কিছু দূরে রাজপথে পড়ে থাকে একাধিক। তাদের পরে সরানো হয়।

   

জেলা সিপিআইএম ও কংগ্রেস নেতারা জানান, গত কয়েকদিন মনোনয়ন জমা করতে না পেরে আজ শেষদিনে দুটি দলের প্রার্থীরা দলবেঁধে যাচ্ছিলেন। বিডিও দফতরের কিছু আগে হামলা হয়। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস বিধায়কের নির্দেশে গুলি চলে বলে অভিযোগ।

বিধায়ক হামিদুল রহমানের অনুগামীরা হামলা করে বাম কংগ্রেস মিছিলে এমনই অভিযোগ। বিধায়ক বলছেন ওরা মনোনয়ন দিতে পারছে না, তাই নাটক করছে। চোপড়ার বিধায়ক হামিদুল রহমান বলেন ওরা মনোনয়ন জমা দেওয়ার লোক পায়নি। আজ শুনলাম তিন-চারশো লোক নিয়ে পায়ে হেঁটে মনোনয়ন জমা দিতে যাবেন। রাস্তায় নিজেদের মধ্যে মারামারি করেছে। সিমপ্যাথি পেতে বিরোধীরা নাটক করছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google