Bankura: বাঁকুড়ার বড়োজোড়ায় হাতির হানায় মৃত ১

হাতির হানায় মৃত এক। এই ঘটনার পরেই বিধায়ককে কাছে পেয়ে বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা। হাতির হানায় স্থানীয় এক ব্যাক্তির মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বাঁকুড়ার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
elephant

হাতির হানায় মৃত এক। এই ঘটনার পরেই বিধায়ককে কাছে পেয়ে বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা। হাতির হানায় স্থানীয় এক ব্যাক্তির মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বাঁকুড়ার (Bankura) বড়জোড়া ব্লকের গোপবান্দী এলাকায়। আজ সকালে বাড়ির সামনেই হাতির হানায় মৃত্যু হয় স্থানীয় বাসিন্দা শম্ভুনাথ মন্ডল নামে ওই ব্যক্তির। খবর পেয়ে স্থানীয় বিধায়ক আলোক মুখোপাধ্যায় ঘটনাস্থলে গেলে তাকে ঘিরে বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। এই ঘটনার জন্য বন দফতরকেই কাঠগোড়ায় তুলেছেন বিধায়কও।

স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের গোপবান্দী গ্রাম লাগোয়া জঙ্গল এলাকায় দীর্ঘদিন ধরে হাতির দল রয়েছে। দলে থাকা হাতির একটা বড় অংশকে বন কর্মীরা নিজেদের নজরদারির ঘেরাটোপে রাখলেও দুটি হাতি বিচ্ছিন্ন ভাবে স্থানীয় এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে।

   

আজ ভোরে গোপবান্দীর বাসিন্দা শম্ভুনাথ মন্ডল ঘুম থেকে উঠে বাড়ির বাইরে বের হলে একেবারে দুটি হাতির সামনে পড়ে যান তিনি। প্রথমে হাতিটি তাঁকে শুঁড়ে করে তুলে মাটিতে আছাড় মারে। পরে পায়ে করে পিষে দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এরপরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বিধায়কের দাবী এলাকায় দীর্ঘদিন ধরে হাতি রয়েছে। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানীর ঘটনাও ঘটছে। কিন্তু বন দফতর হাতিগুলিকে অন্যত্র সরানোর ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করছে না।তার ক্ষোভ চাষীরা ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের আবেদন জানাতে গেলেও তাঁদের হয়রানির শিকার হতে হচ্ছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।