Home Politics পশ্চিমবঙ্গ ভোট গণনা লাইভ: ২৯৩ আসনে ফলাফল আপডেট, কার দখলে ক্ষমতা?

পশ্চিমবঙ্গ ভোট গণনা লাইভ: ২৯৩ আসনে ফলাফল আপডেট, কার দখলে ক্ষমতা?

West Bengal Vote Counting Live 2026: 293 Seats Result Updates, Who Will Win Bengal?

কলকাতা: আজ সকাল থেকেই বিধানসভার ভোট গণনা শুরু হয়েছে। মোট ২৯৪টি আসনের মধ্যে এবার গণনা হবে ২৯৩টি আসনে, কারণ ফলতা কেন্দ্রে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে ভারতের নির্বাচন কমিশন। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হতে শুরু করবে রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ, কার দখলে যাচ্ছে নবান্ন, কে গড়বে সরকার। (west bengal vote counting live-2026)

- Advertisement -

এই লাইভ ব্লগে আমরা আপনাদের জন্য তুলে ধরব প্রতিটি রাউন্ডের আপডেট, এগিয়ে থাকা প্রার্থী, গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির ফলাফল এবং বড় রাজনৈতিক চিত্র। সারাদিন জুড়ে রিয়েল-টাইম আপডেট পেতে চোখ রাখুন আমাদের এই লাইভ কভারেজে।

   

রাত ১১. ৫০

বঙ্গে ২০৬ আসনে বিজেপির জয়, কমিশনের ঘোষণায় নিশ্চিত ফলাফল
রাত সাড়ে ১১টা নাগাদ নির্বাচন কমিশন ঘোষণা করল, গণনার শেষ পর্যায়ে ২০৬ আসনে জয়ী বিজেপি। তৃণমূল ৭৮-এ সীমাবদ্ধ। তিন কেন্দ্রে এখনও গণনা বাকি, ভারতের নির্বাচন কমিশনের ঘোষণায় স্পষ্ট চিত্র।

রাত ১১.০৫

ইসবার ২০০ পার! ২০০ আসনের গন্ডি পেরিয়ে গেল বিজেপি, সাতের ঘরে আটকে গেল তৃণমূল
রাত ১০.৫৭ মিনিটে ভারতের নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ২০২টি আসনে জয়ী হয়েছে বিজেপি। তৃণমূল ৭০টি আসনে।

রাত ১১.০০

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ফলাফল ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে এক ঐতিহাসিক মুহূর্ত। (Suvendu Adhikari)বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বিপুল ব্যবধানে জয়ী হয়ে কার্যত চমক দেখালেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে তিনি এই কেন্দ্র দখল করেছেন বলে দাবি করেছেন এবং নিজের জয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।

গণনাকেন্দ্র থেকে জয়ী হওয়ার শংসাপত্র হাতে বেরিয়ে এসে শুভেন্দু অধিকারী বলেন, “এই জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো অত্যন্ত জরুরি ছিল। এটা ওনার রাজনীতি থেকে অবসর নেওয়ার সূচনা।” তাঁর এই মন্তব্য স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে (বিস্তারিত পড়ুন)

রাত ১০.২৬

ভোট ফল নিয়ে মমতা-অভিষেকের সাংবাদিক বৈঠক, মঙ্গলবার কালীঘাটে আয়োজন
২০২৬ বিধানসভা ফলাফল নিয়ে মঙ্গলবার বিকেল ৪টেয় কালীঘাটে সাংবাদিক বৈঠক করবেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়, নজর থাকবে রাজনৈতিক বার্তায়।

রাজ ১০.০০

রাজ্যজুড়ে গেরুয়া ঝড়ের সোনারপুর উত্তর থেকে জয়ী হলেন বিজেপির দেবাশিস ধড়। তিনি ১ লক্ষ ১৯ হাজার ৮২৪ ভোট পেয়েছেন। ৯ হাজার ৮০৭ ভোটে তৃণমূলের তিন বারের বিধায়ক ফিরদৌসি বেগমকে হারিয়েছেন ৷

রাত ৯.৪৬

খড়গপুর থেকে বড় ব্যবধানে জয় বিজেপির দিলীপ ঘোষের৷ তিনি ৩০ হাজারের বেশি ভোটে জিতেছেন৷ জেতার পরেই বুলডোজারে চেপে বিজয় উল্লাস করেন৷

রাত ৯.১৯

ভবানীপুরে ১৫১১৪ ভোটে মমতাকে হারােলেন শুভেন্দু অধিকারি। শুভেন্দুর কাছে দ্বিতীয়বার হার!

রাত ৯.১৪

ভবানীপুরে স্লোগানে উত্তেজনা, মমতা বেরোতেই বিজেপি সমর্থকদের বিক্ষোভ
গণনাকেন্দ্র থেকে বেরোতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিজেপি সমর্থকদের স্লোগান। ভবানীপুরে পরিস্থিতি উত্তপ্ত, নিরাপত্তা জোরদার করা হয়েছে এলাকায়।

রাত ৯.০০

ভবানীপুরে ১৬ রাউন্ডের গণনার পর এগিয়ে শুভেন্দু৷
ভবানীপুরে ১৬ রাউন্ডের শেষে নয়া মোড়। এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ৫৬৩ ভোটে পিছিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

রাত ৮.৫০

১৪৭ আসনে জিতে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত।  আরও ৬১ আসনে এগিয়ে, তৃণমূল ৫৫ জয়ে পিছিয়ে৷ নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণায় স্পষ্ট ফলাফল।

8:10 PM

ভবানীপুরে হারের মুখে শারীরিক হেনস্থার অভিযোগে ভিকটিম কার্ড মমতার৷

ফের শারীরিক হেনস্থার অভিযোগ করে বিতর্ক উস্কালেন মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। বিকেলের দিকে গণনাকেন্দ্র শাখাওয়াত মেমোরিয়াল স্কুল থেকে বেরোনোর সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর শারীরিক হেনস্থার অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। ঘটনাটি সামনে আসতেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়

সময়-৫.৪০

১৭ রাউন্ড শেষে নন্দীগ্রামে এগিয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী৷ ৫৭০০ ভোটে লিড করছেন তিনি। এই কেন্দ্রে মোট ১৮ রাউন্ড ভোটগণনা হবে। অন্যদিকে, মেখলিগঞ্জে পরাজিত তৃণমূল প্রার্থী পরেশচন্দ্র অধিকারী। জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দধিরাম রায়।

সময়-৫.৩০

১৬ রাউন্ড গণনা শেষে ব্যবধান আরও কমিয়ে নিলেন শুভেন্দু অধিকারী৷ মাত্র দু’হাজার ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সময়-৫.১৮

সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী হলেন বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়। পরাজিত লাভলী মৈত্র৷ কড়া নিরাপত্তার মধ্যে গণনাকেন্দ্র ছাড়লেন তৃণমূল প্রার্থী।

সময়-৫.১৫

বহরমপুরে ফুটল পদ্ম৷ ১৬৮৫৮ ভোটে পরাজিত হলেন অধীর চৌধুরী। তবে পোস্টাল ব্যালটের ভোট এই হিসাবে নেই।

সময়-৫.০০

ডোমকল বিধানসভায় খাতা খুলে শূন্যের গেরো কাটাল সিপিএম৷ এই কেন্দ্র থেকে জয়ী সিপিএমের মোস্তাফিজুর রহমান রানা ৷ জলঙ্গিতে জিতল তৃণমূল। রানিনগরে কংগ্রেস প্রার্থী জুলফিকার আলি জয়ী হয়েছেন৷

সময়-৪.৪৫

ঘাটাল বিধানসভার মনসুকা গ্রাম পঞ্চায়েত এলাকার বরকতিপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগ উঠল বিজেপি’র বিরুদ্ধে।ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে দমকলের ইঞ্জিন।

সময়-৪.৩০

গণনাকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন৷ সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী গণনার পরিস্থিতি দেখতে গেলে কমিশন তাঁদের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ দেয়৷ বিধিনিয়ম অনুযায়ী, প্রার্থী বা এজেন্টদের ফোন নিয়ে ভেতরে থাকার অনুমতি নেই৷

সময়-৪.১৫

আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের গণনাকেন্দ্র থেকে বেরোনোর সময় রাজ্যের মন্ত্রী তথা হেভিওয়েট তৃণমূল প্রার্থী মলয় ঘটককে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠল বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সময়-৪.০০

আসানসোল দক্ষিণ কেন্দ্রে ৪০ হাজার ৮৩৯ ভোটে জয়ী বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তিনি ১ লাখ ১৯ হাজার ৫৮২টি ভোট পেয়েছেন৷ পাশাপাশি কালিম্পংয়েও গেরুয়া আবীর৷ জয়ী বিজেপি প্রার্থী ভরত ছেত্রী।

সময়-৩.৪৮

ভাঙড়ে জয়ী আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি। এদিকে, বাড়ি থেকে বেরিয়ে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গণনাকেন্দ্রে পৌঁছোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর গাড়ির সামনে উঠল ‘চোর চোর’ স্লোগান৷

সময়-৩.২০

কমব ব্যবধান৷ ১২ রাউন্ড গণনা শেষে মাত্র ৭১৮৪ ভোটে এগিয়ে মমতা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ যখন তখন পাল্টাতে পারে খেলা৷

সময়-৩.০৫

ভবানীপুরের সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রের সামনে চরম উত্তেজনা। তৃণমূলের জমায়েতস্থলে ঢুকে চেয়ার ভাঙচুর এবং অশান্তি ছড়ানোর অভিযোগ উঠল বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। সোমবার দুপুরে গণনার ট্রেন্ড বিজেপির পক্ষে যেতেই পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটে এজেসি বোস রোড সংলগ্ন এই এলাকায়।

সময়-২.৫০

কান্দিতে উড়ল গেরুয়া আবীর৷ জিতে গেলেন বিজেপি প্রার্থী গার্গী ঘোষ দাস৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের অপূর্ব সরকারকে ১০ হাজার ৬৪৭ ভোটে পরাজিত করেন তিনি।

সময় ২.৪০

একাধিক কেন্দ্রে পিছিয়ে পড়েছেন রাজ্যের মন্ত্রীরা৷ পিছিয়ে রয়েছেন শশী পাঁজা, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, পুলক রায়, মানস ভুঁইয়া, সাবিনা ইয়াসমিন, স্নেহাশিস চক্রবর্তী, শ্রীকান্ত মাহাতো, বিরবাহা হাঁসদার মতো মন্ত্রীরা৷ সংখ্যাটা প্রায় ২৩।

সময় ২.২০

ভবানীপুরে ফের কিছুটা ব্যবধান কমল মমতার। বর্তমানে দশম রাউন্ডের গণনা চলছে। ১২ হাজার ভোটে এগিয়ে আছেন তৃণমূল নেত্রী। তিনি পেয়েছেন ৪১ হাজারের বেশি ভোট। শুভেন্দু অধিকারীর প্রাপ্ত ভোট ২৯ হাজার।

সময়-২.১০

পাঁচ রাউন্ড শেষে ৬৩৪ ভোটে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী৷ পিছিয়ে পড়লেন অরূপ বিশ্বাস৷ ২০২১ সালে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী অরূপ বিশ্বাস ১,০১,৪৪০ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন।

সময়-২.০০

সপ্তম রাউন্ড গণনার শেষে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর প্রাপ্ত ভোট ১৫৪,৫১। মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৩২,৮২২টি ভোট। ব্যবধান বাড়ল ১৭ হাজারেরও বেশি।

সময়-১.৪০

সপ্তম রাউন্ড গণনার শেষে উত্তরপাড়ায় প্রায় পাঁচ হাজার ভোটে এগিয়ে গেলেন বিজেপি। এই কেন্দ্র থেকে লিড করছিলেন বাম প্রার্থী মিনাক্ষী৷ ২৬০০ ভোটে এগিয়ে গিয়েছেন বিজেপি প্রার্থী।

সময়-১.৩০

সপ্তম রাউন্ড গণনার শেষে ভবানীপুরে আরও ব্যবধান বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই কেন্দ্রে শুভেন্দুর প্রাপ্ত ভোট ১৫৪৫১। মমতা পেয়েছেন ৩২৮২২টি ভোট। অর্থাৎ এখানে লিড রয়েছে ১৭ হাজারের বেশি।

সময়-১.১০

সাগরদিঘি বিধানসভায় সকাল থেকে পিছিয়ে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অভাবনীয়ভাবে ঘুরে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। গণনার শুরুতে বিজেপি ও বাম-কংগ্রেস জোটের তুলনায় পিছিয়ে থাকায় একপ্রকার হতাশ হয়ে পড়েছিলেন তিনি। এমনকি গণনাকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে বাইরন নিজেই কার্যত ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন যে, তাঁর জেতার সম্ভাবনা ক্ষীণ।

সময়-১.০০

ব্যারাকপুরে উত্তেজনা৷ তৃণমূল প্রার্থীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির কাউন্টিং এজেন্টের বিরুদ্ধে। নির্বাচন কমিশনের কাছে এই মর্মে অভিযোগও দায়ের করা হয়েছে। এই বিষয়ে পুলিশকে অবিলম্বে হস্তক্ষেপের নির্দেশ দিয়েছে কমিশন।

সময়-১২.৪০

ষষ্ঠ রাউন্ড গণনার শেষে ভবানীপুরে আরও এগোলেন মমতা৷ মমতা-গড়ে শুভেন্দুর প্রাপ্ত ভোট ১১,১৫৫। সেখানে মমতা পেয়েছেন ৩০,৫৪৮ ভোট। অর্থাৎ বর্তমানে দু’জনের ব্যবধান ১৯,৩৯৩।

সময়-১২.৩১

তৃতীয় রাউন্ড শেষে ফিরহাদ হাকিমের প্রাপ্ত ভোট ২৭,০০৩৷ রাকেশ সিং ১২১৯ এবং কংগ্রেস ৮০৭৷ অর্থাৎ কলকাতা বন্দর থেরে ২৫,৭৮৪ ভোটে এগিয়ে রয়েছেন ফিরহাদ হাকিম৷

সময়-১২.২৫

পঞ্চম রাউন্ডের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ২৫,৯৪২। অন্যদিকে, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর ঝুলিতে রয়েছে মাত্র ৯,২৩৬ ভোট। অর্থাৎ, এই দফার শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে ১৬,৭০৬ ভোটের বিশাল ব্যবধানে লিড নিচ্ছেন।

সময়-১২.১৫

চুঁচুড়া বিধানসভায় পঞ্চম রাউন্ড শেষে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী সুবীর নাগ৷ পাঁচ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তিনি। এই কেন্দ্রে তাঁর মূল প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য। চন্দননগরেও এগিয়ে বিজেপি৷

সময় ১২.১০

উত্তরপাড়ায় চতুর্থ রাউন্ড শেষে এগিয়ে গেলন সিপিএম প্রার্থী মিনাক্ষী মুখোপাধ্যায়৷ ১২০০ ভোটে লিড করছেন তিনি৷

সময়-১১.৫৫

চতুর্থ রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে কয়েক যোজন পিছনে ফেলে নিজের লিড একধাক্কায় অনেকটা বাড়িয়ে নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয় রাউন্ডে ব্যবধান কমে ৮৯৮-তে দাঁড়ালেও, চতুর্থ রাউন্ড শেষে সেই ছবিটা সম্পূর্ণ বদলে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ১৭,২৪৪। অন্যদিকে, শুভেন্দু অধিকারী পেয়েছেন ৮,৭৬২ ভোট

সময়-১১.৪৫

গণনার প্রাথমিক ট্রেন্ডে ম্যাজিক ফিগার ১৪৮ পার করে অনেকটা এগিয়ে গেল গেরুয়া শিবির। বেলা গড়াতেই তৃণমূলকে পিছনে ফেলে জয়ের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে বিজেপি।

সময়-১১.২৫

তৃতীয় রাউন্ডের গণনা শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ৯৩৫৯। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী পেয়েছেন ৮৪৬১ ভোট। অর্থাৎ, তৃতীয় রাউন্ডের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে ৮৯৮ ভোটে এগিয়ে রয়েছেন।

সময়- ১১.১৫

পাঁচ রাউন্ড গণনা শেষে ১৫ হাজার ৪১৯ ভোটের ব্যবধানে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। আসানসোলের এই ট্রেন্ড বিজেপি শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে, বেহালা পশ্চিম কেন্দ্রে দুই রাউন্ডের গণনা শেষে লিড নিয়েছেন বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ, সেখানে পিছিয়ে পড়েছেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। বেহালা পূর্ব কেন্দ্রেও প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী।

সময়-১১.০৫

এগরায় ১৫৯০ ভোটে এগিয়ে শুভেন্দুর ভাই বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী৷

সময়-১০.৫০

পানিহাটি বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় রাউন্ড শেষে এগিয়ে বিজেপি প্রার্থী অভয়ার মা রত্না দেবনাথ৷

সময়-১০.৩৭

ভবানীপুরে ১৫৫৮ ভোটে পিছিয়ে পড়লেন মমতা। এগিয়ে শুভেন্দু

সময়- ১০.৩০

দ্বিতীয় রাউন্ডের গণনার শেষে ৬০০ ভোটে এগিয়ে শান্তিপুরে বিজেপি প্রার্থী স্বপন দাস।

সকাল-১০.০৮

পানিহাটিতে রত্না দেবনাথ ২০০০ ভোটে এগিয়ে। পিছিয়ে আছেন তৃণমূলের তীর্থঙ্কর ঘোষ। এই মুহূর্তে তৃণমূল ৮২ টি এবং বিজেপি ৯১ টি আসনে এগিয়ে।

সকাল-১০.০২

নন্দীগ্রামে কমছে ব্যাবধান শুভেন্দু অধিকারী এখন ৬৬৭ ভোটে এগিয়ে। মমতা বন্দোপাধ্যায় ১৯০০ ভোটে এগিয়ে। ক্যানিং পূর্ব আরাবুল ইসলাম পিছিয়ে।

সকাল-৯.৫৫

রেজিনগরে এগিয়ে হুমায়ুন কবির ৭১১ ভোটে। ডোমকলে ৬১৮ ভোটে এগিয়ে সিপিএম প্রার্থী মুস্তাফিজুর রহমান খান। এখনও পর্যন্ত ১৬৬ টি আসনে তৃণমূল এগিয়ে ৭৭ টি, বিজেপি এগিয়ে ৮৫ টি, সিপিএম+ISF ২ টি আসনে এবং কংগ্রেস ২ টি আসনে।

সকাল-৯.৪৮

ভাটপাড়া এগিয়ে অর্জুন পুত্র পবন সিং। এখনও পর্যন্ত ৩২০০ ভোটে এগিয়ে পবন সিং। রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী পিছিয়ে। আবার চৌরঙ্গিতে এগিয়ে তৃণমূল প্রার্থী নয়না বন্দোপাধ্যায়। বেলেঘাটা কেন্দ্রে কুনাল ঘোষ ৩০০ ভোটে পিছিয়ে।

সকাল-৯.৪৩

চোপড়া, ইসলামপুর, গোয়ালপুকুরে এগিয়ে তৃণমূল। নাকাশিপাড়ায় প্রাথমিক ভাবে এগিয়ে তৃণমূল প্রার্থী কল্লোল খাঁ। ১৪৭ টি আসনে তৃণমূল এগিয়ে ৭০ এবং বিজেপি ৭৪ টি আসনে। এদিকে শ্যামপুরের তৃণমূল প্রার্থী শশী পাঁজা ৫০০ ভোটে পিছিয়ে।

সকাল-৯.৩৫

প্রথম রাউন্ডের শেষে বহরমপুরে পিছিয়ে অধীর চৌধুরী। প্রায় ১২০০ ভোটে পিছিয়ে অধীর। এগিয়ে আছেন বিজেপি প্রার্থী।

সকাল- ৯.২৯

দিনহাটা কেন্দ্রে ১৪৭ ভোটে পিছিয়ে উদয়ন গুহ। এই মুহূর্তে ১৩৯ টি আসনের গণনায় তৃণমূল এগিয়ে ৬৩ এবং বিজেপি ৭৪ আসনে। ঝাড়গ্রামে এগিয়ে বিজেপি। নন্দীগ্রামে ৩১০০ ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী।

সকাল- ৯.২২

এই মুহূর্তে ৫৯ টি আসনে এগিয়ে তৃণমূল এবং ৭৩ টি আসনে এগিয়ে বিজেপি। তুফানগঞ্জে এগিয়ে তৃণমূলের মালতি রাভা রায়। বাগদায় এগিয়ে মধুপর্ণা ঠাকুর। সিউড়ি এগিয়ে বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায়। রাসবিহারী কেন্দ্রে এগিয়ে বিজেপির স্বপন দাসগুপ্ত।

সকাল-৯.০২

পূর্ব মেদিনীপুরে হাই ভোল্টেজ কেন্দ্রে এগিয়ে শুভেন্দু অধিকারী

সকাল-৮.৫৯

এই মুহূর্তে ১৩০ টি আসনের ৫৮ আসনে এগিয়ে তৃণমূল এবং বিজেপি ৭০ টি আসনে

সকাল-৮.৫৭

খড়গপুর সদরে এগিয়ে দিলীপ ঘোষ

সকাল-৮.৫৫

আসানসোল দক্ষিণে এগিয়ে অগ্নিমিত্রা পাল

সকাল- ৮.৫০

পূর্ব বর্ধমানের ৫ টি আসনে এগিয়ে তৃণমূল

সকাল ৮.২০

প্রথম রাউন্ডে তৃণমূল ৫৭ এবং বিজেপি ৬৩ নোয়াপাড়ায় এগিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং ভাটপাড়ায় এগিয়ে বিজেপি প্রার্থী পবন কুমার সিং।

সকাল- ৮.০০

সাত সকালেই সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীদের এজেন্টরা গণনা কেন্দ্রে এসে পৌঁছেছেন৷ কড়া নিরাপত্তার মধ্যে ভোট গণনার কাজ শুরু হয়৷

 

 

 

 

Follow on Google