রাজ্যে যুবকদের জন্য ‘যুবসাথী’, মাসে ১,৫০০ টাকা ভাতা

কলকাতা: রাজ্যে মাধ্যমিক পাশ বেকার যুবকদের জন্য নতুন ভাতা চালু করল রাজ্য সরকার৷ বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশের সময় অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Mamata Banerjee May Appear in Court at Upcoming SIR Case Hearing

কলকাতা: রাজ্যে মাধ্যমিক পাশ বেকার যুবকদের জন্য নতুন ভাতা চালু করল রাজ্য সরকার৷ বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশের সময় অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন এই নতুন প্রকল্পের৷ এই প্রকল্পের নাম রাখা হয়েছে ‘বাংলার যুবসাথী’(Yuvashathi Scheme)।

এদিন বলা হয়েছে, ১৫ আগস্ট থেকে এই প্রকল্প কার্যকর হবে। এর আওতায় ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক পাশ যুবক ও যুবতী প্রতি মাসে ১,৫০০ টাকা ভাতা পাবেন। তবে এই ভাতা সুবিধা সর্বোচ্চ পাঁচ বছরের জন্য দেওয়া হবে।

   

প্রকল্পের উদ্দেশ্য হল বেকার যুবকদের আর্থিকভাবে সাহায্য করা এবং কর্মসংস্থানে উৎসাহিত করা। সরকারের আশা, এই ভাতা যুব সমাজকে স্বনির্ভর ও উদ্যোগী করে তুলবে৷ ভাতা প্রাপ্তির জন্য নির্দিষ্ট আবেদন প্রক্রিয়া এবং শর্তাবলী শীঘ্রই রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google