Weather Update: জাঁকিয়ে পড়বে শীত পূর্বাভাস হাওয়া অফিসের, জানুন কবে

কলকাতা: ২০২৩-এর শেষের দিকে শীত যেন একপ্রকার উধাও হয়ে গিয়েছিল৷ কিন্তু নতুন বছরের শুরুতে দেখা মিলেছে৷ কিন্তু অন্যান্য বছরের তুলনায় জানুয়ারি মাসের ঠাণ্ডা অনেকটাই কম৷ তাই ঠাণ্ডাপ্রেমীদের বেজায় ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Weather Updates

কলকাতা: ২০২৩-এর শেষের দিকে শীত যেন একপ্রকার উধাও হয়ে গিয়েছিল৷ কিন্তু নতুন বছরের শুরুতে দেখা মিলেছে৷ কিন্তু অন্যান্য বছরের তুলনায় জানুয়ারি মাসের ঠাণ্ডা অনেকটাই কম৷ তাই ঠাণ্ডাপ্রেমীদের বেজায় মন খারাপ৷ কিন্তু এরই মধ্যে মন ভালো করা খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর৷

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার কলকাতার তাপমাত্রার পারদ উল্লেখযোগ্যভাবে কমেছে৷ এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৫ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম৷ সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৫৩ শতাংশ৷ বুধবার কলকাতার তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ ২৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷

   

আগামী ৪ এবং ৫ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে৷ এই জেলাগুলি হল-বীরভূম, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান৷ অন্যদিকে, উত্তরবঙ্গের সান্দাকফু সহ দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ দার্জিলিং এবং কালিম্পঙেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিঙে তুষারপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। সঙ্গে হতে পারে ভারী বৃষ্টিও৷

তবে জাকিয়ে শীত পড়বে কবে? আবহাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, ১০ জানুয়ারি থেকে ফের শীত ফিরবে৷ ফের নতুন করে তাপমাত্রা কমবে৷ পশ্চিমের জেলাগুলিতে থাকবে ঘন কুয়াশার দাপট৷ আগামী দুই থেকে তিন দিন ঘন কুয়াশার দাপট থাকতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়াতে৷

প্রসঙ্গত, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি৷ এদিন বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি কম৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৬৩ শতাংশ৷ আর মঙ্গলবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google