Weather: জেলায় জেলায় জোর বৃষ্টির পূর্বাভাস

Weather: আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যের সর্বত্র বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে  ভারী বৃষ্টি আর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও প্রবল বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতে জারি হলুদ ...

By Rana Das

Published:

Follow Us

Weather: আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যের সর্বত্র বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে  ভারী বৃষ্টি আর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও প্রবল বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতে জারি হলুদ সতর্কতা।

কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। কয়েক দফায় আজ বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুলগিতেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

   

আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। এদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশ। আকাশ আংশিক মেঘলা থাকবে। গত ২৪ ঘণ্টায় আলিপুরে যৎসামান্য বৃষ্টি হয়।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google