Weather: বৃষ্টির সম্ভাবনা, গরম থেকে রেহাই পাবে মহানগরী

চৈত্র মাসেই গরমের কারণে হাসফাঁস দশা ছিল রাজ্যহবাসীর। গত কয়েকদিন ধরে বেলা বাড়লেই বাড়ছিল গরম। কিন্তু এবার তা থেকে মিলবে সাময়িক স্বস্তি। বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। আবহাওয়া ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

চৈত্র মাসেই গরমের কারণে হাসফাঁস দশা ছিল রাজ্যহবাসীর। গত কয়েকদিন ধরে বেলা বাড়লেই বাড়ছিল গরম। কিন্তু এবার তা থেকে মিলবে সাময়িক স্বস্তি। বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল থেকে আকাশ থাকবে মেঘলা। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ শহরতলীতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ফলে সাময়িকভাবে গরম থেকে মিলবে অব্যহতি। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ, ন্যূনতম ৩৮ শতাংশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে।

   

শুক্রবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম ও নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা আগামী কয়েকদিন ২ থেকে ৪ ডিগ্রি সেন্টিগ্রেট বাড়তে পারে। শুক্রবারের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবারও মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google