East Bengal: আরও উন্নত ফুটবল খেলব আমরা: স্টিফেন কনস্টাটাইন

টানা দু’ম্যাচ হারের পর চলতি ইন্ডিয়ান সুপার লিগের (ISL) তিন নম্বর ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ১-৩ গোলের দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। লিগের প্রথম ...

By Rana Das

Published:

Follow Us
Stephen Constantine - New Coach of East Bengal FC

টানা দু’ম্যাচ হারের পর চলতি ইন্ডিয়ান সুপার লিগের (ISL) তিন নম্বর ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ১-৩ গোলের দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal)।

লিগের প্রথম দু’ম্যাচে হেরে যাওয়ার কারণে সমালোচনার তিরে বিদ্ধ হতে হয়েছে ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্টাটাইনকে সমালোচনার আবহে কনস্টাটাইন সমর্থকদের উদ্দ্যেশে বলেছিলেন, “দলের উন্নতির জন্য ধৈহ্য ধরতে হবে,নতুন দল, নতুন সেটআপ।” বৃ্হস্পতিবার নর্থইস্টের বিরুদ্ধে জয়ের পর সাংবাদিকদের সামনে এই জয়, নিজের ওপর ধেয়ে আসা সমালোচনা এবং টিম নিয়ে সমর্থকদের কটাক্ষ প্রসঙ্গে লাল হলুদ হেডকোচ স্টিফেন কনস্টাটাইন বলেন, “না প্রথম ম্যাচ থেকেই পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। কেরালার বিরুদ্ধে ৭০ মিনিট ভাল খেলি। গোয়ার বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে খুবই ভাল ছিলাম। কিন্তু এটা একটা প্রক্রিয়া।” এই নিয়ে কনস্টাটাইন বলতে থাকেন,” ৪-৫ সপ্তাহে একটা ধারাবাহিক জয়ী দলকে তৈরি করা যায় না। এর জন্য সময় লাগে। অনেকে বলবেন হয়তো অজুহাত। কিন্তু এটাই সত্যি। আমরা দলটাকে নতুন করে তৈরি করছি। এবং আজকের ফলে আমি অবশ্যই খুশি।”

   

এতকিছু বলার পরেও স্টিফেন কনস্টাটাইন সতর্ক টুর্নামেন্টের চরাই উৎরাই নিয়ে। এই বিষয়ে লাল হলুদ কোচ স্টিফেন কনস্টাটাইন বলেন, “অবশ্যই পরের ম্যাচগুলোতে আরও উন্নত ফুটবল খেলব আমরা।” আগামী ২৯ অক্টোবর ডার্বি ম্যাচ, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল এফসি মুখোমুখি হতে চলেছে ATK মোহনবাগানের। হাইপ্রেসার এই গেম নিয়ে ইতিমধ্যেই দুই শিবির জুড়ে মাইন্ড গেম শুরু হয়ে গিয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google