Joynagar Murder: জয়নগরে সংঘর্ষের জেরে ক্ষুব্ধ রাজ্যপালের কড়া বার্তা

জয়নগরের তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর খুনের ঘটনায় একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। সূত্র মারফত জানা গেছে তার মুখ থেকেই উঠে এসেছে বড়ভাই এর নাম। কে এই ‘বড়ভাই’ তার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
cv bose

জয়নগরের তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর খুনের ঘটনায় একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। সূত্র মারফত জানা গেছে তার মুখ থেকেই উঠে এসেছে বড়ভাই এর নাম। কে এই ‘বড়ভাই’ তার খোঁজখবর করছে পুলিশ। এই বড়ভাই-ই শাহরুল সেখ নামে ধৃত ওই যুবককে জয়নগরে ডেকে পাঠিয়েছিল। তদন্তে নেমে সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এবার এনিয়ে মুখ খুললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

ভোট পরবর্তী বাংলায় হিংসা নিয়ে একাধিকবার সরব হয়েছিলেন রাজ্যপাল। এনমনকি রাজভবনে কন্ট্রোল রুমও খুলেছিলেন। বুধবার রাজ্যপাল জয়নগরে তৃণমূল নেতার মৃত্যু নিয়েও সরব হন। সি ভি আনন্দ বোস বলেন, আইন আইনের পথে চলবে। রাজভবন তার কর্তব্য পালন করবে। হিংসার বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। শুধু আইনি ব্যবস্থাই নয়, সামাজিক পদক্ষেপও নিতে হবে। হিংসা বন্ধে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

   

উল্লেখ্য, জয়নগরের তৃণমূল নেতা খুনের পর পাশের গ্রামের বিরোধী ভোটারদের বাড়িতে হামলা হয়েছে। মারধর করা হয়েছে বহু মানুষকে, বাচ্চাকে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগও উঠেছে। হামলার ভয়ে অনেকেই এখন ঘরছাড়া।

তারা কখনও থানায় কখনও সিপিএমের পার্টি অফিসে রয়েছেন। এনিয়ে রাজ্যপাল বলেন, ঘর পুড়িয়ে দেওয়া, লুঠ করা এসব হিংসলার অংশ। এক্ষেত্রেও কড়া পদক্ষেপ করতে হবে। আইন ও প্রশাসন ঘরছাড়াদের বিষযটি দেখবে।

জানা গেছে, পুলিসকে শাহরুল জানিয়েছে গুলি সে চালায়নি। মঙ্গলবার তাকে বারুইপুর আদালতে তোলা হয়। সেখান থেকে বেরিয়ে শাহরুল জানায়, ফেরি ও চুরির কাজ করত সে। তাকে চুরির কথা বলে জয়নগরে আনে সংগ্রামপুরের টেকপাঁজার বাসিন্দা ‘বড়ভাই’ ওরফে নাসির।

সে-ই সইফুদ্দিনের উপরে নজরদারি করার নির্দেশ দিয়েছিল। কোনও রাজনৈতিক দলের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। কাজের জন্য কোনও টাকাও সে পায়নি। সইফুদ্দিন খুনের পর সাহাবুদ্দিন নামে একজনের মৃত্যু হয়েছে গণপিটুনিতে। শাহরুলের দাবি দাবি সে গুলি চালায়নি। গুলি চালিয়েছিল সাহাবুদ্দিনই।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google