বিরাট ঝড়ে রেকর্ডের বন্যা, টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন কোহলি

কেকেআরের বিরুদ্ধে অপরাজিত শতরানে একাধিক মাইলফলক ছুঁলেন বিরাট। ১৪ হাজার রান থেকে ১০ শতরান, নজিরে ভরল রাত।

By Sandipa Nandy

Published:

Follow Us
rcb-beat-srh-ipl-2026-opening-match-virat-kohli-innings

Kolkata, May 14: কিং কোহলি তাকে এমনি এমনি বলা হয় না। আবারও একবার তারই প্রমাণ দিলেন বিরাট কোহলি। গতকাল কেকেআরের বিরুদ্ধে রায়পুরে ব্যাট হাতে তান্ডব চালান আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট। আর সাথে করেছেন একাধিক রেকর্ড।

গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে সহজেই জয় পায় আরসিবি। আর এই জয়ের কান্ডারী স্বয়ং কোহলি। তিনি এদিন ৬০ বলে (নট আউট) ১০৫ রানের একটি মারাত্মক ইনিংস খেলেন। এদিন তাঁর ব্যাট থেকে এসেছে ১১টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি। আর এই ইনিংসের সঙ্গেই বিরাট হয়ে উঠলেন টি-টোয়েন্টি ক্রিকেটে ১০টি শতরান করা প্রথম ভারতীয় ব্যাটার।

   

এছাড়া এদিন তিনি একাধিক মাইল ফলক স্পর্শ করেছেন। তাঁর মধ্যে হল আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড। বুধবার কলকাতার বিরুদ্ধে নিজের আইপিএল ক্যারিয়ারের ২৭৯তম ম্যাচ খেলতে নেমেছিলেন এই তারকা। আর টপকে গেলেন মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মাকে। তাঁরা এখনো পর্যন্ত ২৭৮ টি করে ম্যাচ খেলেছেন।

এছাড়া এদিন শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে টিকে থেকে দুর্দান্ত শতরানের সাহায্যে দলকে জয় এনে দিয়েছেন বেঙ্গালুরুর এই মহাতারকা। সেই কারণে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’-এর পুরস্কারও ওঠে তাঁর হাতে। এটি তাঁর ২১ নম্বর ম্যাচ সেরার পুরস্কার। ফলে আইপিএলে ভারতীয়দের মধ্যে সর্বাধিক ২১ বার ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হয়ে রোহিত শর্মার রেকর্ড স্পর্শ করলেন কোহলি।

এমনকি ২০০৮ সালের উদ্বোধনী মরসুম থেকে আজ পর্যন্ত আইপিএলের ইতিহাসে তিনিই একমাত্র খেলোয়াড়, যিনি টানা ১৯টি মরসুম ধরে একটিমাত্র ফ্র্যাঞ্চাইজি (রয়্যাল চ্যালেঞ্জার্সবেঙ্গালুরু)-র হয়ে সব ম্যাচ খেলেছেন। এখানেও তিনি নজির গড়েছেন।

কলকাতার বিরুদ্ধে খেলার পর বিরাট প্রথম ভারতীয় এবং বিশ্বব্যাপী ষষ্ঠ খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টিতে ১৪,০০০ রান অতিক্রম করেন। ক্রিস গেইলের ৪২৩ ইনিংসের পূর্ববর্তী বিশ্ব রেকর্ড ভেঙে তিনি মাত্র ৪০৯ ইনিংসে এই কীর্তি অর্জন করেন।

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google