Vickey-Kat: রিয়েল লাইফের পর এবার রিল জুটি ভিক্যাট

রিয়েল লাইফের পর রিল লাইফে জুটি বাঁধতে চলেছেন ভিকি ও ক্যাটরিনা। ফারহান আখতারের নির্দেশনায় তৈরি হতে চলেছে ‘জি লে জারা’। তিন নারীর সফরনামা নিয়ে নতুন ফিল্ম ‘জি লে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

রিয়েল লাইফের পর রিল লাইফে জুটি বাঁধতে চলেছেন ভিকি ও ক্যাটরিনা। ফারহান আখতারের নির্দেশনায় তৈরি হতে চলেছে ‘জি লে জারা’। তিন নারীর সফরনামা নিয়ে নতুন ফিল্ম ‘জি লে জারা’ তৈরি হতে চলেছে । এই ফিল্মের চিত্রনাট্য লিখছেন জোয়া আখতার (Zoya Akhter), রিমা কাগতি (Rima Kagti), ফারহান আখতার। ফিল্মে তিনটি মূল নারীচরিত্রে অভিনয় করবেন ক্যাটরিনা, প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) ও আলিয়া ভাট (Alia Bhatt)। তবে ওই তিনজনের বিপরীতে কোন অভিনেতারা অভিনয় করবেন, তা এখনও জানা যায়নি।

শোনা যাচ্ছে, ফারহান নিজে এই ফিল্মে অভিনয় করতে চান। এছাড়াও উঠে আসছে অভয় দেওল (Abhay Deol) ও হৃত্বিক রোশন (Hritwik Roshan)-এর নাম। তবে এখনও কিছুই চূড়ান্ত হয়নি। এই ফিল্মে ভিকি কৌশল অভিনয় করতে পারেন। তা যদি হয়, তাহলে ভিকি ও ক্যাটরিনার বিয়ের পর জুটি বেঁধে এটি হতে চলেছে প্রথম ফিল্ম। কিন্তু ভিকি এই ফিল্মে অভিনয় করলে কোনো অভিনেতার বাদ পড়ার আশঙ্কা রয়েছে।

   

প্রসঙ্গত উল্লেখ্য, বিয়ের পর ভিকি ও ক্যাটরিনা একান্তে সময় কাটাতে পারেননি। তাঁদের ফিরতে হয়েছে কাজের জগতে। সলমান খান (Salman Khan) ও ক্যাটরিনা অভিনীত ‘টাইগার থ্রি’-র শুটিংয়ের বেশ কিছু অংশ বাকি রয়েছে। ভিকির হাতেও রয়েছে একাধিক ফিল্ম। ফলে সব মিলিয়ে দুজনেই সমান ব্যস্ত।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google