চলতি বছরেই ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস গড়তে পারেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi )। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় দলে ডাক পাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে এই বিস্ময় প্রতিভার সামনে। ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই তাঁকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা শুরু করেছে বলে খবর। সব কিছু ঠিকঠাক থাকলে জুন মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেই নীল জার্সিতে দেখা যেতে পারে বৈভবকে।(Vaibhav Suryavanshi ) যদি সেই সুযোগ আসে, তাহলে তিনি ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে নতুন নজির গড়বেন।
গত কয়েক মাসে বৈভব (Vaibhav Suryavanshi ) নিজের ব্যাটে এমন ঝড় তুলেছেন, যা ক্রিকেটমহলে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। এখন আর তাঁকে শুধু প্রতিভাবান বলা হচ্ছে না, বরং তাঁকে ভবিষ্যতের বড় তারকা হিসেবেই দেখা হচ্ছে। রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নামলেই দর্শকদের প্রত্যাশা থাকে বড় ইনিংসের। ভয়ডরহীন ব্যাটিং, অসাধারণ টাইমিং এবং যেকোনও বোলারকে আক্রমণ করার মানসিকতা— এই তিন গুণেই আলাদা হয়ে উঠেছেন তিনি। গত বছর নিলামে বৈভবকে (Vaibhav Suryavanshi )দলে নেয় রাজস্থান। তখনই বোঝা গিয়েছিল, ছেলেটির মধ্যে বিশেষ কিছু আছে। এরপর ভারতের অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পান তিনি। বয়সে অনেক ছোট হলেও পারফরম্যান্সে কাউকে হতাশ করেননি।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে তাঁর বিধ্বংসী শতরান ভারতকে শিরোপা এনে দেয়। সেই ইনিংসের পর থেকেই তাঁকে নিয়ে আলোচনার মাত্রা আরও বেড়ে যায়। এবার আইপিএলেও দুরন্ত ছন্দে রয়েছেন বৈভব। (Vaibhav Suryavanshi ) এখনও পর্যন্ত পাঁচ ম্যাচে ২০০ রান করে ফেলেছেন তিনি। শুধু রানই নয়, তাঁর ব্যাটিংয়ের ধরনই সবাইকে মুগ্ধ করছে। স্ট্রাইক রেট ২৬৩-এর বেশি, যা টি-টোয়েন্টি ক্রিকেটে অবিশ্বাস্য। বিশ্বের সেরা বোলারদের বিরুদ্ধেও বিন্দুমাত্র ভয় পাচ্ছেন না তিনি। জশপ্রীত বুমরাহ কিংবা জশ হ্যাজেলউডের মতো তারকাদের বিরুদ্ধেও সমান আত্মবিশ্বাসে শট খেলেছেন।
জুন মাসে আয়ারল্যান্ড সফরে ভারত দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। যেহেতু সময়সূচি ব্যস্ত, তাই পূর্ণ শক্তির দল না গিয়ে তরুণদের সুযোগ দেওয়া হতে পারে। সেই কারণেই বৈভবের নাম জোরালোভাবে উঠে আসছে। নির্বাচকরাও তাঁকে নজরে রেখেছেন বলে জানা যাচ্ছে। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, সম্ভাব্য ক্রিকেটারদের তালিকায় বৈভবের (Vaibhav Suryavanshi )নাম রয়েছে। শুধু বোর্ডের মধ্যেই নয়, ক্রিকেট মহলের বহু প্রাক্তন তারকাও মনে করছেন, এখনই সময় বৈভবকে বড় মঞ্চে তুলে আনার।
আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমালও তাঁকে জাতীয় দলে নেওয়ার পক্ষে মত দিয়েছেন। এত কম বয়সে এমন পরিণত ব্যাটিং সচরাচর দেখা যায় না।এখন সব নজর নির্বাচকদের সিদ্ধান্তের দিকে। যদি আয়ারল্যান্ড সফরে সত্যিই সুযোগ পান, তাহলে ভারতীয় ক্রিকেটে শুরু হবে এক নতুন অধ্যায়। বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi ) শুধু প্রতিভা নন, তিনি এখন দেশের ক্রিকেটভক্তদের নতুন স্বপ্ন।




















