Skincare: শুধু লেবুর রস নয়, ত্বকের যত্ন নিতে সাহায্য করে লেবুর খোসাও

বর্তমানে ত্বকের সমস্যায় আমরা সকলেই জেরবার। আর বিশেষ করে এই গ্রীষ্মকালে ত্বক (Skincare) তেলতেলে হয়ে পড়ে, যার ফলে ত্বকের নানা সমস্যা দেখা যায়। তার মধ্যে অন্যতম হলো ব্রণ এবং ফুসকুড়ির সমস্যা, তাছাড়া ত্বকের বলি রেখা নিয়ে চিন্তিত সকলেই।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Discover the Surprising Benefits of Lemon Peel for Skincare Beyond Lemon Juice

বর্তমানে ত্বকের সমস্যায় আমরা সকলেই জেরবার। আর বিশেষ করে এই গ্রীষ্মকালে ত্বক (Skincare) তেলতেলে হয়ে পড়ে, যার ফলে ত্বকের নানা সমস্যা দেখা যায়। তার মধ্যে অন্যতম হলো ব্রণ এবং ফুসকুড়ির সমস্যা, তাছাড়া ত্বকের বলি রেখা নিয়ে চিন্তিত সকলেই।

একটা বয়সের পরে ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে যাওয়া খুবই স্বাভাবিক তার সাথে রয়েছে বাড়তি দূষণ যা আমাদের ত্বককে আরও রুক্ষ করে তোলে। ফলে স্বাভাবিক ভাবেই ত্বকের দিকে খেয়াল রাখা বিশেষ হবে জরুরি। অন্যদিকে নিজের সৌন্দর্য্য ধরে রাখতে ত্বক ভালো রাখতেই হয়। এই সমস্ত কারণে সারাদিনের হাজারো ব্যস্ততার মাঝে ত্বক নিয়ে সকলেই সচেতন।

বেশির ভাগ মানুষই বেশিরভাগ সময় সাধারণ মানুষ ত্বকের যত্ন নিতে ভরসা রাখেন পার্লারে কিংবা নামিদামি বিউটি প্রোডাক্টের ওপরে। তবে তাতে সাময়িক লাভ হলেও বিশেষ কিছু হয় না। তাই বিশেষজ্ঞরা বলছেন ত্বকের যত্ন নিতে বলি রেখা দূর করতে এবং বিভিন্ন দাগ ছোপ দূর করতে সাহায্য নেওয়া যেতে পারে লেবুর। স্বাদে টক হলেও এই জিনিসের রয়েছে একাধিক গুণ।

   

যেমন শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে ঠিক একই ভাবে হজমে বিশেষ ভূমিকা নেই লেবুর রস। একই সাথে আমাদের ত্বকের যত্ন নিতে কার্যকরী লেবুর রস থেকে শুরু করে খোসা। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের ত্বকের বলি রেখা দূর করতে সাহায্য করে। ঠিক একই ভাবে ত্বকের যে কোনো দাগ মিটিয়ে ফেলতে পারে সহজেই।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google