২৬ শের বিধানসভাকে সামনে রেখে বঙ্গ সফরে গৃহমন্ত্রী

আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। দিল্লির বিধানসভাতে আপকে গো হারানোর এবার বঙ্গে পদ্ম ফোটাতে এবার মরিয়া গেরুয়া শিবির। আগামী বিধানসভাকে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Amit Shah

আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। দিল্লির বিধানসভাতে আপকে গো হারানোর এবার বঙ্গে পদ্ম ফোটাতে এবার মরিয়া গেরুয়া শিবির। আগামী বিধানসভাকে লক্ষ্য করে খোদ বাংলায় আসছেন গৃহমন্ত্রী অমিত শাহ। সুত্রের খবর অনুযায়ী, চলতি মাসেই সফরে আসছেন তিনি।

গত বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলায় নিজেদের শক্তি প্রতিষ্ঠার জন্য একাধিকবার প্রচেষ্টা চালিয়েছিল। প্রধানমন্ত্রী মোদী সহ শীর্ষ বিজেপি নেতারা একাধিকবার রাজ্যে এসে বিভিন্ন ইস্যু উত্থাপন করে তৃণমূল কংগ্রেস সরকারকে কোণঠাসা করার চেষ্টা করেছিলেন। তবে তাদের প্রচেষ্টা সত্ত্বেও বিজেপি তেমন কোনো সফলতা অর্জন করতে পারেনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২১৪টি আসন জিতে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসে। কিন্তু ২০২৬ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ বিজেপি। রাজনৈতিক মহলে শোনা যাচ্ছে অমিত শাহ কলকাতায় এসে দলের নির্বাচনী পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। তবে এই সফরের সঠিক তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে এই সফর বিজেপির নির্বাচনী প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

   

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসও আগামী নির্বাচনের জন্য আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে। ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমও মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক মেগা বৈঠকে দলের সকল স্তরের নেতা-কর্মীদের নির্দিষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। দলের পরিকল্পনা অনুযায়ী, তারা প্রতিপক্ষকে পরাস্ত করতে কৌশল তৈরি করছে। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলোও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য তাদের প্রস্তুতি শুরু করেছে।

বিজেপি এবং তৃণমূল কংগ্রেস উভয়ই নিজেদের নির্বাচনী কৌশল নিয়ে প্রস্তুতি শুরু করায় আগামী দিনে বঙ্গের রাজনীতি আরও উত্তপ্ত হতে চলেছে।

 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google