United Kingdom: রানি পর্ব শেষ, রাজার আসনে বসছেন চার্লস

দীর্ঘ সময় ধরে রাজপাট সামলেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে বিষাদের ছায়া বদলে দিল ইতিহাসের এক বিরাট অধ্যায়। রাজ্যাভিষেক হবে চার্লসের৷ দ্বিতীয় এলিজাবেথের জ্যেষ্ঠপুত্র তিনি৷ মৃত্যুকালে রানির ...

By Rana Das

Published:

Follow Us
Charls

দীর্ঘ সময় ধরে রাজপাট সামলেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে বিষাদের ছায়া বদলে দিল ইতিহাসের এক বিরাট অধ্যায়। রাজ্যাভিষেক হবে চার্লসের৷ দ্বিতীয় এলিজাবেথের জ্যেষ্ঠপুত্র তিনি৷

মৃত্যুকালে রানির বয়স হয়েছিল ৯৬ বছর৷ দীর্ঘ ৭০ বছর ধরে সিংহাসন বসেছিলেন তিনি৷ তার সুদীর্ঘ বৈচিত্র্যময় রাজ্যকালে একাধিক দেশ পরিচালিত হয়েছিল রানির অধীনে। ১৯৪৭ সালে তিনি গ্রিক ও ডেনমার্কের প্রাক্তন রাজপুত্র ডিউক অফ এডিনবরা ফিলিপকে বিয়ে করেন এলিজাবেথ আলেকজান্ড্রা মেরি।

   

দ্বিতীয় এলিজাবেথের চার সন্তান। চার্লস, প্রিন্সেস অ্যানি, প্রিন্স অ্যান্ড্রু, প্রিন্স এডওয়ার্ড৷ চার জনেই মৃত্যুর আগেই উপস্থিত হয়েছিলেন বালমোরাল ক্যাসেলে৷ রানির শারীরিক অসুস্থতার খবর পেয়ে আসতে শুরু করেন আত্মীয়রা৷ শেষ মুহুর্তে আশা ছেড়ে দিয়েছিলেন চিকিৎসকরা৷

রানির প্রয়াণের খবর বাকিংহ্যাম প্যালেসের তরফে মৃত্যুর খবর ঘোষণা করতেই সারা বিশ্বজুড়ে শোকের ছায়া। এরপরেই নয়া রাজা জানালেন, মায়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত তিনি৷ পরিবারও গভীরভাবে শোকাহত বলে জানিয়েছেন তিনি৷ তার প্রয়াণে দেশ এবং আন্তর্জাতিক স্তরে বিরাট ক্ষতি বলে দাবি করছেন তিনি।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.