Ukraine War: পরমাণু যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না, রুশ হুমকি

ইউক্রেনে সেনা অভিযান (Ukraine War) চলছে রাশিয়ার।এরমধ্যেই পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে রাশিয়া। মস্কো জানিয়েছে, এই হুমকিকে উড়িয়ে দেওয়া যায় না। রয়টার্সের খবর, রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ইউক্রেনে সেনা অভিযান (Ukraine War) চলছে রাশিয়ার।এরমধ্যেই পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে রাশিয়া। মস্কো জানিয়েছে, এই হুমকিকে উড়িয়ে দেওয়া যায় না।

রয়টার্সের খবর, রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহের অর্থ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বের সামরিক জোট ন্যাটো সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে গেছে। ল্যাভরভ বলেন,  ন্যাটো রাশিয়ার সঙ্গে এক অর্থে যুদ্ধে লিপ্ত। তারা রাশিয়ার বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং অস্ত্র সরবরাহ করে যাচ্ছে। যুদ্ধ মানে যুদ্ধই।

   

এর পরেই ল্যাভরভ ইউক্রেনে যুদ্ধের জেরে পারমাণবিক সংঘাত বৃদ্ধির আশঙ্কার কথা স্বীকার করেছেন। এমন আশঙ্কার পরই শান্তি চুক্তির সম্ভাবনা সম্পর্কেও আশার বাণী উচ্চারণ করেছেন তিনি।

দুমাস হতে চলেছে, রুশ অভিযান চলছে। ইউক্রেন প্রতিরোধ করছে। তবে রাশিয়ার দখলে দেশটির গুরুত্বপূর্ণ কিছু এলাকা। যুদ্ধের মাঝেই ইউক্রেন সফরে আসেন মার্কিন বিদেশ ও প্রতিরক্ষা সচিব। ওয়াশিংটন বলেছে, এই যুদ্ধে ইউক্রেনের জয় হবেই। এর পরেই মস্কো থেকে রুশ বিদেশমন্ত্রী দিলেন পরমাণু যুদ্ধের হুমকি। সম্প্রতি রাশিয়া তাদের পকমাণু অস্ত্র বহনকারী ক্ষেপণাস্ত্রের পাল্লা মার্কিন মুলুক পর্যন্ত নির্ধারিত করেছে। এর ফলে ওয়াশিংটন চিন্তিত।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google