Ukraine War: মনের সুখে পুতিনের মৃত্যু কামনা করতে ফেসবুক দিচ্ছে সুযোগ

ফেসবুকে বিদ্বেষমূলক পোস্ট করা নিষিদ্ধ হলেও সেই নিয়ম কয়েকটি দেশের ক্ষেত্রে কিছুটা শিথিল করে রুশ সেনাদের বিরুদ্ধে মতামত প্রকাশের সুযোগ দেওয়া হচ্ছে। (Ukraine War) ফেসবুকের মূল কোম্পানি মেটার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

ফেসবুকে বিদ্বেষমূলক পোস্ট করা নিষিদ্ধ হলেও সেই নিয়ম কয়েকটি দেশের ক্ষেত্রে কিছুটা শিথিল করে রুশ সেনাদের বিরুদ্ধে মতামত প্রকাশের সুযোগ দেওয়া হচ্ছে। (Ukraine War)

ফেসবুকের মূল কোম্পানি মেটার একটি অভ্যন্তরীণ ইমেইলকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়া, ইউক্রেন ও পোল্যান্ড সহ কয়েকটি দেশে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য ‘হেট স্পিচ পলিসিতে’ এই পরিবর্তন আনা হচ্ছে।

   

রিপোর্টে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বেলরুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মৃত্যু কামনা করেও পোস্ট করতে পারবেন ব্যবহারকারীরা।

মেটা মুখপাত্র বলেছেন, ‘ইউক্রেনে রাশিয়ার হামলার প্রেক্ষাপটে আমরা কিছু রাজনৈতিক মতপ্রকাশের সুযোগ দিচ্ছি যা হয়তো স্বাভাবিক সময়ে আমাদের বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচারের নীতি লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়।

মেটার এমন ধরনের পদক্ষেপকে ‘চরমপন্থী কর্মকাণ্ড’ আখ্যায়িত করে তা থামাতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। 

রয়টার্সের খবর, রুশ বা বেলারুশের নেতাদের মৃত্যু কামনা করে বক্তব্য প্রকাশের সুযোগ ততক্ষণই থাকবে, যতক্ষণ পর্যন্ত সেখানে অন্য কাউকে ‘টার্গেট’ করা না হয়। আবার কেউ যদি তাদের মৃত্যু ঘটানোর জন্য কোনও স্থান বা উপায়ের বর্ণনা করতে যান, সেটা মেটা প্রকাশ করতে দেবে না।

মেটার আরেক ইমেলে বলা হয়েছে, আর্মেনিয়া, আজারবাইজান, এস্তোনিয়া, জর্জিয়া, হাঙ্গেরি, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, রোমানিয়া, রাশিয়া, স্লোভাকিয়া, ও ইউক্রেনে মেটার নীতিতে এই সাময়িক পরিবর্তন প্রযোজ্য হবে। সম্প্রতি মেটার মডারেটরদের উদ্দেশে এই ইমেলগুলো পাঠানো হয়। মেটা কর্তৃপক্ষ এটাও জানিয়েছে, নীতিমালার পরিবর্তন শুধু সামরিক অভিযানের প্রেক্ষাপটে রুশ নাগরিক ও রুশ সেনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। 

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google