প্রচারকে কেন্দ্র করে রণক্ষেত্র তুফানগঞ্জ, সংঘর্ষে জড়াল দুই শিবির

কোচবিহার (North Bengal) জেলার তুফানগঞ্জ বিধানসভা এলাকায় ভোটের আগে উত্তেজনা তুঙ্গে। বিজেপি প্রার্থীর প্রচারকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে বলরামপুর চৌপথীতে তীব্র সংঘর্ষে জড়িয়ে পড়ে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের ...

By Suparna Parui

Published:

Follow Us
MINA TAKES A SUBTLE JAB AT MALA AMID DEBATE ON RAJA RAMMOHAN ROY BY BJP

কোচবিহার (North Bengal) জেলার তুফানগঞ্জ বিধানসভা এলাকায় ভোটের আগে উত্তেজনা তুঙ্গে। বিজেপি প্রার্থীর প্রচারকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে বলরামপুর চৌপথীতে তীব্র সংঘর্ষে জড়িয়ে পড়ে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

অভিযোগ, বিজেপির প্রাক্তন বিধায়ক ও বর্তমান প্রার্থী মালতী রাভা-এর নির্বাচনী প্রচারে বাধা দেয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। বিজেপির দাবি, পরিকল্পিতভাবে তাদের প্রচার ভেস্তে দিতে এই বাধা সৃষ্টি করা হয়। শুধু তাই নয়, বিজেপির এক কর্মীকে মারধরের অভিযোগও উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। (North Bengal) এই ঘটনায় আহত ওই কর্মীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। বিজেপি প্রার্থী মালতী রাভা অভিযোগ করে বলেন, “তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা হঠাৎ করে আমাদের প্রচারে হামলা চালায়। তারা আমাদের কর্মীদের উপর আক্রমণ করে এবং প্রচার বন্ধ করার চেষ্টা করে।” তাঁর অভিযোগ, ভোটের আগে ভয় দেখিয়ে বিরোধী শিবিরকে দমিয়ে রাখার কৌশল নিয়েছে শাসক দল।

   

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ(North Bengal) থানার পুলিশ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কেন্দ্রীয় বাহিনীকেও মোতায়েন করা হয়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এলাকায় উত্তেজনা দীর্ঘক্ষণ বজায় ছিল। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকেই বাড়ির বাইরে বেরোতে সাহস পাননি।অন্যদিকে, তৃণমূল কংগ্রেস এই সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজেপি ভিত্তিহীন অভিযোগ তুলে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে।

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google