Transfer window: ইভান গঞ্জালেসের পাশে খেলার সম্ভাবনা এই অস্ট্রেলিয় সেন্টার ব্যাকের

জানুয়ারির ফিফা ট্রান্সফার উইন্ডো (Transfer window) দিয়ে চলতি ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল এফসি নিজেদের উন্নতির লক্ষ্যে ঝাঁপাতে মরিয়া। এই লক্ষ্য পূরণের জন্যে টিম ম্যানেজমেন্ট জুতসই ফুটবলারের খোঁজে হন্যে ...

By Rana Das

Published:

Follow Us
Aaron Evans

জানুয়ারির ফিফা ট্রান্সফার উইন্ডো (Transfer window) দিয়ে চলতি ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল এফসি নিজেদের উন্নতির লক্ষ্যে ঝাঁপাতে মরিয়া। এই লক্ষ্য পূরণের জন্যে টিম ম্যানেজমেন্ট জুতসই ফুটবলারের খোঁজে হন্যে হয়ে পড়েছে।

সূত্রে খবর,অস্ট্রেলিয় সেন্টার ব্যাক অ্যারন ইভান্সকে নিয়ে আগ্রহ দেখিয়েছে ইস্টবেঙ্গল এফসি।বছর ২৮ এর অ্যারন এখন আইএসএলে নর্থইস্ট ইউনাইটেড এফসি টিমের ফুটবিলার।লিগে ৭ ম্যাচ খেলে ১ গোল রয়েছে অ্যারনের নামের পাশে।

   

লাল-হলুদ টিম ম্যানেজমেন্টের অজি এই ফুটবলারের দিকে আগ্রহের কারণ হল সেন্টার ব্যাক হিসেবে খেললেও ডিফেন্সিভ মিডফ্লিডার এবং রাইট ব্যাক পজিশনে অ্যারন ইভান্সের ফুটবল বোধ রয়েছে। অ্যারনের ডান পাটাও সাবলীল বল পায়ে,২০২৩ সালের ৩১ মে পর্যন্ত নর্থইস্টের সঙ্গে চুক্তিবদ্ধ অজি এই ফুটবলার। ইতিমধ্যে ফুটবলার ইভান্সের প্লেয়িং এজেন্ট এবং অ্যারনের সঙ্গেও
একপ্রস্থ আলোচনা সেরে ফেলেছে ইস্টবেঙ্গল এফসি টিম ম্যানেজমেন্ট।

চলতি আইএসএলে ৮ ম্যাচ খেলে ৫ ম্যাচে হার এবং তিন ম্যাচে জয়ের মুখ দেখা রেড এন্ড গোল্ড ব্রিগেড চাইছে গত সেশনে ‘লাস্ট বয়ে’র তকমা লাল হলুদ জার্সি থেকে মুছে ফেলতে।তাই অ্যারন ইভান্সের মতো একজন বহুমুখী ফুটবলার নিয়ে আগ্রহী হয়ে উঠেছে টিম ম্যানেজমেন্ট।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google