Transfer News: কাউকোর বদলে এই তারকা ফুটবলারকে আনতে পারে মোহনবাগান

Transfer News:  গত আইএসএল মরশুমে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন ফিনল্যান্ডের তারকা ফুটবলার জনি কাউকো। তারপর থেকে মাঠের বাইরে তিনি। শেষ মরশুমে আইএসএল ফাইনালে দল তাকে উড়িয়ে আনলেও পরবর্তীতে ...

By Rana Das

Published:

Follow Us
armando sadiku

Transfer News:  গত আইএসএল মরশুমে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন ফিনল্যান্ডের তারকা ফুটবলার জনি কাউকো। তারপর থেকে মাঠের বাইরে তিনি। শেষ মরশুমে আইএসএল ফাইনালে দল তাকে উড়িয়ে আনলেও পরবর্তীতে কোনো টুর্নামেন্টে খেলতে পারেননি তিনি। বর্তমানে যা পরিস্থিতি ডিসেম্বরের আগে মাঠে ফেরা সম্ভব নয় ইউরো কাপ খেলা এই তারকা ফুটবলারের।

তাই গত কয়েকদিন ধরেই এই তারকা ফুটবলার কে ছাটাই করার কথা ভাবা হয় সবুজ-মেরুনের তরফ থেকে। কিন্তু কে আসতে পারেন তার বদলে? সেই নিয়ে প্রবল জল্পনা দেখা দিয়েছিল সকলের মধ্যে। সেক্ষেত্রে এবার উঠে আসল এক তারকা ফুটবলারের নাম।

   

তিনি আর্মান্দো সাদিকু। গত ২০১৬ ইউরো কাপে অনবদ্য গোল উঠে এসেছিল আলবেনিয়ার এই ফুটবলারের পা থেকে। এই সময়ে স্পেনের একটি দ্বিতীয় ডিভিশনের ক্লাব কার্তাহেনার সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন তিনি। যতদূর জানা গিয়েছে, চলতি মাসের শেষের দিকেই তার সাথে চুক্তি শেষ হচ্ছে এই স্প্যানিশ ক্লাবের।

তারপরেই মোহনবাগান দলে সই করতে পারেন এই ফুটবলার। সেইমতো কথাবার্তা ও নাকি অনেকটাই এগিয়ে গিয়েছে তার এজেন্টের সঙ্গে। বর্তমানে স্পেনের এই দলে থাকলেও পূর্বে মালাগা ও লেভেন্তের মতো ফুটবল ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ফুটবলারের। সেইসঙ্গে বলিভিয়া ও সুইৎজারল্যান্ডের মতো দেশের বেশকিছু ক্লাবে ও খেলে গিয়েছেন।

তবে যা খবর, এই তারকা ফুটবলার সবুজ-মেরুন শিবিরে যোগ দিলে কিছুটা ব্যাক থেকে খেলতে পারেন অজি তারকা দিমিত্রি পেত্রাতোস। তাছাড়া জেসন কামিন্স ও থাকছেন এই দলে। তাই গত মরশুমের তুলনায় দল যে আরও শক্তিশালী হবে তা কিন্তু বলাই চলে।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google