Transfer Buzz: হায়দরাবাদ দলের তরুণ ফুটবলারকে দলে নিতে চাইছে মোহনবাগান

Transfer Buzz: এবারের ইন্ডিয়ান সুপার লিগের কোন দিকে অনবদ্য পারফরমেন্স ছিল মোহনবাগান সুপারজায়ান্টসের। পাঞ্জাব এফসি থেকে শুরু করে পরবর্তীতে একের পর এক ফুটবল দলকে হারাতে থাকে কলকাতারই প্রধান। ...

By Rana Das

Published:

Follow Us
Sahil Tavora

Transfer Buzz: এবারের ইন্ডিয়ান সুপার লিগের কোন দিকে অনবদ্য পারফরমেন্স ছিল মোহনবাগান সুপারজায়ান্টসের। পাঞ্জাব এফসি থেকে শুরু করে পরবর্তীতে একের পর এক ফুটবল দলকে হারাতে থাকে কলকাতারই প্রধান। যারফলে, একটা সময়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গিয়েছিল মোহনবাগান। তবে সময় এগুলোর সাথে সাথে বদলাতে থাকে পরিস্থিতি।

আইএসেলের পাশাপাশি এএফসি কাপের মতো টুর্নামেন্টেও অংশ নেয় এই দল। সেখানে প্রথমদিকে দলের পারফরম্যান্স ভালো থাকলেও পরবর্তীতে হঠাৎই ছন্দ হারিয়ে ফেলে ময়দানের এই প্রধান। বাংলাদেশের শক্তিশালী ফুটবল দল বসুন্ধরা কিংস এর কাছে প্রথম ম্যাচে পরাজিত হওয়ার পর কিছুটা হলেও আশা জিইয়ে রেখেছিল মোহনবাগান। কিন্তু পরবর্তীতে সার্জি ও লোবেরার শক্তিশালী ওডিসা এফসি বিপক্ষে ব্যাপকভাবে ধরাশায়ী হয়ে এএফসি কাপের স্বপ্ন শেষ হয়ে যায় তাদের।

   

যা নিয়ে প্রবল হতাশা দেখা দিয়েছিল দলের সমর্থকদের মধ্যে। কিছুদিন পরেই ইন্ডিয়ান সুপার লিগে শক্তিশালী ওডিশার বিপক্ষে বদলার ম্যাচে নামে হুয়ান ফেরেন্দোর ছেলেরা। সেখানে নিজেদের ঘরের মাঠে পিছিয়ে থেকেও কোনরকমে ড্র করে মোহনবাগান। জোড়া গোল করে মান বাঁচিয়েছিলেন সাদিকু। কিন্তু তারপরেই একেবারেই ছন্দ হারিয়ে ফেলে ময়দানের এই প্রধান। শক্তিশালী মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে এফসি গোয়া এবং ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্সের কাছে পরাজিত হতে হয় বাগান ব্রিগেডকে। জানিয়ে ক্ষোভে ফেঁটে পড়েন দলের সমর্থকরা। সবুজ-মেরুন গ্যালারি থেকে উঠতে থাকে গো ব্যাক স্লোগান। তবে সমস্ত কিছু উপেক্ষা করে এবার জয়ের সরণীতে ফিরতে মরিয়া হুয়ান ফেরেন্দোর ছেলেরা। গত বছরের শেষটা খুব একটা আরামদায়ক না থাকলেও জয় দিয়েই নতুন বছর শুরু করতে চাইছে সবুজ-মেরুন।

এক্ষেত্রে নিজেদের সমস্যাগুলিকে খতিয়ে দেখি সমাধান খোঁজার চেষ্টা চালাচ্ছেন ফেরেন্দো। এক্ষেত্রে অন্যতম হাতিয়ার হয়ে উঠতে চলেছে এবারের উইন্টার ট্রান্সফার উইন্ডো। গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল শক্তিশালী হায়দরাবাদ এফসি থেকে চিংলেসানা সিং কে বিরাট অর্থের বিনিময় দলে টানতে চাইছে মোহনবাগান। বর্তমানে এই লড়াইয়ে বেঙ্গালুরু এফসি যুক্ত হলেও তাদের থেকে অনেকটাই এগিয়ে ময়দানের এই প্রধান। তবে শুধু সানাই নয় আরো বেশ কিছু ফুটবলারদের দিকে নজর রয়েছে গতবারের আইএসএল জয়ীদের। তার মধ্যে এবার উঠে এল সাহিল টাভোরার নাম।

বর্তমানে আইএসএল জয়ী ফুটবল ক্লাব হায়দ্রাবাদ এফসি সঙ্গে যুক্ত রয়েছেন সাহিল। মনে করা হচ্ছে মাঝমাঠের শক্তি বাড়াতেই এবার এই তারকাকে আনতে চাইছেন ফেরেন্দো। সেক্ষেত্রে হয়তো ছাঁটাই করা হতে পারে বেশ কিছু ফুটবলারদের। তবে সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত হয়নি। অন্যদিকে, আগামী ২০২৬ সাল পর্যন্ত হায়দ্রাবাদের সঙ্গে চুক্তি রয়েছে সাহিলের। তাকে দলে নিতে হয় বিরাট অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে মোহনবাগানকে। তাই সমস্ত কিছু বিচার বিবেচনা করেই হয়ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ম্যানেজমেন্ট।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google