Tollywood: পুজোয় বাংলা দর্শকদের জন্য একাধিক নতুন ছবি মুক্তি পেতে চলেছে  

আর বেশি দিন বাকি নেই দুর্গাপুজোর। আর বাঙালির কাছে এই বছরের চারটে দিনের অপেক্ষা, সারা বছর করে কেটে যায়। এই চারটে দিনে বাঙালি জমিয়ে খাওয়া দাওয়া, আড্ডা মজা, ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আর বেশি দিন বাকি নেই দুর্গাপুজোর। আর বাঙালির কাছে এই বছরের চারটে দিনের অপেক্ষা, সারা বছর করে কেটে যায়। এই চারটে দিনে বাঙালি জমিয়ে খাওয়া দাওয়া, আড্ডা মজা, সঙ্গে ঠাকুর দেখা করে কাটিয়ে দেয়। তার সঙ্গে কিছু বিনোদনপ্রেমী মানুষ সিনেমা হলেও যান সিনেমা (Tollywood) দেখতে।

গত দু বছর অতিমারির কারণে মাল্টিপ্লেক্সগুলো বন্ধ থাকার জন্য পুজোর সময় বিনোদন উপভোগের স্বাদ পাইনি বাঙালি। তবে এ বছর অতিমারির সময় কাটিয়ে আবার দুর্গাপূজা দেখতে চলেছে বাঙালি। সেই সঙ্গে বিনোদনের এক ঝাঁক বাংলা ছবি নিয়ে আসতে চলেছে টালিপাড়া। দুর্গাপূজার আগের শেষ শুক্রবার ৩০শে সেপ্টেম্বর বাংলা চলচ্চিত্রে একাধিক ছবি মুক্তি পেতে চলেছে।

   

যেগুলির মধ্যে রয়েছে কাছের মানুষ, বৌদি ক্যান্টিন, কর্ণসুবর্ণের গুপ্তধন ,বিজয় দশমী। তাই এবারে দেব, প্রসেনজিৎ, আবির, শুভশ্রী, পরমব্রত, সোহম প্রমুখদের নিয়ে বাঙালির পূজা জমজমাট। শুধু প্যান্ডেল হপিং নয় পূজা মণ্ডপ ঘোড়ার ফাঁকে একাধিক বাংলা ছবি পেক্ষাগৃহে থাকবে বাঙালি চলচ্চিত্র প্রেমী দর্শকের বিনোদনের জন্য।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google