Tollywood: শ্রীজাতর নতুন পদক্ষেপে দর্শকদের সাড়ার অপেক্ষায় ‘মানবজমিন’

“মানুষের আখ্যান, ভালোবাসার কাহিনী, তাই আপনাদের সকলের জন্য নিয়ে এলাম “মানবজমিন” বর্তমানে কবি শ্রীজাত তার অন্যরূপ ধারণ করে হয়েছে সিনেমার(Tollywood) পরিচালক। এর আগেও শ্রীজাত কোনো কোনো সিনেমার জন্য ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

“মানুষের আখ্যান, ভালোবাসার কাহিনী, তাই আপনাদের সকলের জন্য নিয়ে এলাম “মানবজমিন” বর্তমানে কবি শ্রীজাত তার অন্যরূপ ধারণ করে হয়েছে সিনেমার(Tollywood) পরিচালক। এর আগেও শ্রীজাত কোনো কোনো সিনেমার জন্য গল্প লিখলেও প্রথমবারের মতো সে হয়ে উঠেছে বাংলা সিনেমার পরিচালক। আসন্ন বছরের জানুয়ারি মাসে মুক্তি পেতে চলেছে কবি শ্রীজাতর পরিচালনায় মানবজমিন সিনেমা।

এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, পরান বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকারকে। এর আগেও এই সিনেমার প্রথম পোস্টার মুক্তি পেলেও গতকাল প্রথম টিজার মুক্তি পায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ১মিনিট ১৪ সেকেন্ডের এই টিজারে দেখতে পাওয়া যাচ্ছে, এক গ্রামীণ পরিবেশে এক বৃদ্ধ ইহকালের জন্য সমস্ত কিছু করলেও পরকালের জন্য তিনি স্বর্গে একটি জমি কিনতে চান এবং পরবর্তীকালে এই বিষয় নিয়েই তৈরি হয় নানা জটলা।

   

খানিকটা অবাস্তবীয় ভাবনা চিন্তা হলেও রয়েছে বাস্তবতার এক অসাধারণ মিল। প্রেম আবেগে পরিপূর্ণ এই সিনেমাতে কিছুটা অবাস্তব চিন্তাধারা থাকার দরুন খানিক হাস্যরসের ভাবও দেখতে পাওয়া যাবে এই সিনেমাতে। টক-ঝাল-মিষ্টি সবকিছু মিশিয়েই ভিন্ন স্বাদের শ্রীজাতর পরিচালনায় প্রথম সিনেমা ঠিক কতটা দর্শকদের মন ছুঁতে পারে তাই এখন দেখার বিষয়।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google