বিজেপির শক্ত ঘাঁটি খেজুরি’তে সমবায় সমিতি’র ভোটে জোড়াফুল ঝড়

মিলন পণ্ডা, খেজুরি: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে সমবায় ভোটে জয়জয়কার তৃণমূল কংগ্রেসের। সবকটি আসনে জিতল তৃণমূল সমর্থিত প্রার্থীরা। একটিও আসনে জিততে পারলো না বিজেপি সমর্থিত ...

By Sudipta Biswas

Published:

Follow Us
tmc-victory-khejuri-cooperative-election

মিলন পণ্ডা, খেজুরি: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে সমবায় ভোটে জয়জয়কার তৃণমূল কংগ্রেসের। সবকটি আসনে জিতল তৃণমূল সমর্থিত প্রার্থীরা। একটিও আসনে জিততে পারলো না বিজেপি সমর্থিত প্রার্থীরা।

বিজেপির শক্ত ঘাঁটি খেজুরি’তে তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়লাভ করার পর সবুজ আবির উড়িয়ে উল্লাস করেন তৃণমূল নেতৃত্ব থেকে কর্মী সমর্থকরা। সবকটি আসনে জয়ের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী’কে কটাক্ষ করেছেন তৃণমূল নেতৃত্বরা। পাল্টা গায়ের জোরে ভোটারদের স্লিপ কেড়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন বিজেপি নেতৃত্বরা।

   

টাকা–চাকরির টোপে ধর্মান্তরের অভিযোগ! প্রয়াগরাজে পাদরিকে ‘শিক্ষা’ গেরুয়াবাহিনীর

জানা গিয়েছে, খেজুরি বিধানসভা জরারনগর খারড় সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড নির্বাচন ছিল রবিবার। মোট আসন ১৪ টি। নির্বাচনে কোন প্রতীক না থাকলেও, বিজেপি ও তৃণমূল সমর্থিত প্রত্যেকটি আসনে প্রার্থী দেয়। নির্বাচন ঘিরে সকাল থেকে ছিল উত্তেজনা চরমে।

কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় খেজুরি থানায় বিশাল পুলিশ বাহিনী। বিকেলে নির্বাচনে ফলাফল ঘোষণার পর তৃণমূল সমর্থিত ১৪ জন প্রার্থী জয়লাভ করে। এরপর সবুজ আবির উড়িয়ে উল্লাস করেন তৃণমূল কর্মী সমর্থক থেকে নেতৃত্বরা। সমবায় সমিতি জয় পর বিজয় মিছিল করার নেতৃত্ব থেকে তৃণমূল কর্মীরা।

কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি তথা খেজুরি ১ ব্লকের পঞ্চায়েত সমিতি সহ-সভাপতি জালাল উদ্দিন খান বলেন ” বিজেপির মিথ্যা ও কুৎসা বিরুদ্ধে মানুষ একজোট হয়ে তৃণমূল সমর্থিত প্রার্থীদের ভোট দিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চেয়েছিল কলকাতা হাইকোর্ট করে, নির্বাচন বন্ধ করে রাখা। আগামী ২৬ শে বিধানসভা নির্বাচনে মমতার বন্দ্যোপাধ্যায় হাত খেজুরি বিধানসভা তুলে দেবো মানুষ “।

কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি তাপস কুমার দলাই বলেন ” গায়ের জোর ও পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে সমবায় দখল করেছে। শুধু তাই নয় ভোটার স্লিপ কেড়ে নেওয়া হয়েছে। ভোট কেন্দ্রের বাইরে বিশেষ সম্প্রদায় মানুষ জমায়েত করে রেখেছিল “।

উল্লেখ্য, একুশে বিধানসভা নির্বাচনে খেজুরি বিধানসভা থেকে বিজেপি প্রার্থী শান্তনু প্রামাণিক জয়লাভ করেছিল। ২৪ শে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী খেজুরি বিধানসভা থেকে বিপুল পরিমাণ লিড পেয়েছিল।

ভিডিও নিউজ দেখুন

Sudipta Biswas

Sudipta Biswas is a senior correspondent at Kolkata24x7, covering national affairs, politics and breaking news.

Follow on Google