সব ছেড়ে দেব, ‘কী দিয়েছেন’ ! মদনের নিশানায় মমতা

SSKM হাসপাতালে রোগী ভর্তি নিয়ে প্রাক্তন মন্ত্রী ও কামারহাটির বিধায়ক (Madan Mitra) মদন মিত্রের নিশানায় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে তিনি বলেন ‘‘দরকার পড়লে পদ ছেড়ে দেব। ...

By Rana Das

Published:

Follow Us
Madan Mitra

SSKM হাসপাতালে রোগী ভর্তি নিয়ে প্রাক্তন মন্ত্রী ও কামারহাটির বিধায়ক (Madan Mitra) মদন মিত্রের নিশানায় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে তিনি বলেন ‘‘দরকার পড়লে পদ ছেড়ে দেব। একটা তো বিধায়ক পদ। আমি সোনালি গুহ, শুভেন্দু অধিকারী, দীনেশ ত্রিবেদী বা মুকুল রায় নই। আমি মদন মিত্র! উনি আমাকে কী দিয়েছেন?’’

দুর্ঘটনাগ্রস্ত রোগীকে ভর্তি করাতে না পেরে হাসপাতালের মধ্যেই ক্ষোভ প্রকাশ করেন মদন মিত্র। অভিযোগ, রোগীকে ছঘণ্টা অ্যাম্বুল্যান্সেই রেখে দিতে হয়েছে।

   

মদন মিত্র জানিয়েছেন, বাইক দুর্ঘটনায় আহত শুভদীপ পাল সরকারি হাসপাতালেরই ল্যাব টেকনিশিয়ান। তাঁর এই অবস্থা হলে, সাধারণ মানুষের কী অবস্থা? তাঁর অভিযোগ, SSKM-এ দালালরাজ চলছে। টাকা দিলে তবেই মিলবে স্বাস্থ্য পরিষেবা।

মদন মিত্র ক্ষোভে বলে বসেন, “এটা সিপিএম-এর আমল হলে এক মিনিট লাগত ভর্তি করতে।” “এই যে ট্রমা কেয়ার তৈরি হয়েছে, সেটা জনগণের ট্রমা কেয়ার। এরা ভর্তি করতে না পারলেও, রোগী তো দেখবে! ডিরেক্টর এবং এমও কেউ ফোন ধরেন না।”

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google