Monday, May 25, 2026
Home West Bengal Jiban Krishna Saha: পুকুরের জল তুলে জীবনের একটি মোবাইলের সন্ধান পেল সিবিআই

Jiban Krishna Saha: পুকুরের জল তুলে জীবনের একটি মোবাইলের সন্ধান পেল সিবিআই

TMC MLA Jibonkrishna Sahara holding his mobile phone after retrieving it from a pond

শুক্রবার তদন্তকারী অফিসারদের হাত থেকে মোবাইল নিয়ে পুকুরে ফেলে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jiban Krishna Saha)। রবিবার দীর্ঘ সময় ধরে পুকুর ছেঁচার পর একটি মোবাইল পাওয়া গেল। রবিবার সকালে জীবনকৃষ্ণের বাড়ির পাশের পুকুর থেকে একটি মোবাইলের হদিশ মিলেছে। এমনটাই সিবিআই (CBI) সূত্রে খবর।

- Advertisement -

প্রসঙ্গত, শুক্রবার দুপুর থেকে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মুর্শিদাবাদের বড়ঙার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই। বিকেলে তদন্তকারী অফিসারদের হাত থেকে নিজের ফোন দুটি কেড়ে নিয়ে পুকুরে ফেলে দেন জীবন। এমনটাই অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এখন একটি ফোনের হদিশ মিলেছে।

   

শুক্রবার রাত থেকে হন্যে হয়ে মোবাইল দুটি খুঁজছিল সিবিআই৷ সেই সময় তাঁদের হাতে আসে ছটি নথি ভর্তি ব্যাগ। যা নিয়োগ দুর্নীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগামী কয়েক ঘন্টায় জীবনের বাড়ি থেকে একাধিক তথ্য উদ্ধার হতে পারে এমনটাই খবর সূত্রে।

Follow on Google