ইন্ডিয়ান সুপার লীগে ( ISL) খেলে গিয়েছেন বিশ্বের নামকরা একাধিক ফুটবলার। তাদের মধ্যে একজন টিম কাহিল। অস্ট্রেলিয়ান ফুটবলের কিংবদন্তি বলা হয় তাকে। তিনি এখন বড় দায়িত্বে রয়েছেন।
আগামীকাল কাতারের বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে মুখোমুখি হবে দুই দল। দুই পক্ষই প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে। ভারত হারিয়েছে কুয়েতকে। কাতার হারিয়েছে আফগানিস্তানকে। ৮-১ গোলে আফগানিস্তানকে হারিয়েছে কাতার। এই কাতার ফুটবলের সঙ্গে এখন যুক্ত রয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি টিম কাহিল।
আয়োজক দেশ হিসেবে ইতিমধ্যে বিশ্বকাপ খেলেছে কাতার। আয়োজক বলে তাদের ফুটবল দলকে হেলাফেলা করার উপায় নেই। বিশ্বের প্রথম সারির ফুটবল দলের তুলনায় হয়তো পিছিয়ে রয়েছে, কিন্তু এশিয়ার অন্যতম সেরা ফুটবল দল হিসেবে উঠে এসেছে কাতার। দলের উন্নতির পিছনে অবদান রাখছেন টিম কাহিল। কাতার ফুটবল নিয়ামক বোর্ডের বড় পদে রয়েছেন তিনি।
জানা গিয়েছে, কাতার ফুটবল সংস্থার উপদেষ্টা পদে রয়েছেন টিম কাহিল। ফুটবলে উন্নতির জন্য প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে থাকেন জামশেদপুর এফসির প্রাক্তন এই খেলোয়াড়। এছাড়াও কাতার জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে পদেও রয়েছেন তিনি। জামশেদপুর এফসিতে ২০১৮-১৯ মরসুমে খেলেছিলেন। কেরিয়ার জুড়ে ক্লাব ফুটবলে প্রায় ৬০ ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করেছিলেন।




















